শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ড. ইউনূসের ফোনালাপ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ড. ইউনূসের ফোনালাপ
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শুক্রবার (৩০ আগস্ট) তাদের মধ্যে এই ফোনালাপ হয়। অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ায় ড. ইউনূসকে অভিনন্দন ও শুভকামনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।
ফেসবুকে পেজের পোস্টে বলা হয়, ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সমবেদনা জানান এবং বন্যার্তদের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপরও জোর দেন শাহবাজ শরিফ। তিনি পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা এবং ঢাকা ও ইসলামাবাদের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি সার্ক পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
ড. ইউনূস ফোন দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 