রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বাংলাদেশে চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
বাংলাদেশে চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল (৩১ আগস্ট) রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তর চিকিৎসা সেবায় অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ এনে ডাক্তারদের ওপর হামলা করে শিক্ষার্থীরা। এর প্রতিবাদ জানিয়ে রাত থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে করে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজের প্রশাসনিক গেটে ডা. আবদুল আহাদ এই ঘোষণা দেন।
এ সময় তিনি জানান, দুপুর ২টায় বাগান গেটে নিজেদের দাবি নিয়ে ব্রিফ করবেন তারা। এ সময় সেখানে গণজমায়েত ডাকা হয়েছে বলেও জানান ডা. আবদুল আহাদ। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন নার্সরাও।
ডাক্তারদের দাবির মধ্যে রয়েছে- অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ঢামেকসহ সারা দেশের হাসপাতালে আর্মিসহ সিকিউরিটি ফোর্স নিযুক্তকরণ, স্বাস্থ্য অধিদফতরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।
তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি-বেসরকারি হাসপাতাল অপারেশনসহ সব চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’। এর দায়ভার চিকিৎসকদের ওপর না, প্রশাসনের ওপর বর্তাবে। কারণ তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন এবং কাজে ফিরলেও প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান 