বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ » ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ৯২ নোবেল বিজয়ীর চিঠি
ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ৯২ নোবেল বিজয়ীর চিঠি
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৯২ জন নোবেল বিজয়ী। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ১০৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারাও ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন ছাপানো হয়েছে নোবেল বিজয়ীদের, নির্বাচিত প্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃত্বের তরফ থেকে।
সেখানে স্বৈরাচারের চাপে তার ভোগান্তির কথা উল্লেখ করে বলা হয়, গণতান্ত্রিক শক্তি ও শিক্ষার্থীদের নেতৃত্বে প্রতিবাদের বদৌলতে ‘আশা’ দিয়ে ‘একনায়কতন্ত্র’ প্রতিস্থাপিত হয়েছে।
দেশকে উপরে তুলে ধরতে অধ্যাপক ইউনূস এখন মুক্তভাবে কাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। অন্তর্বর্তী সরকারের সমর্থনে বা যেকোনো প্রয়োজনে তারা পাশে থাকবেন বলে উল্লেখ করা হয়।বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মানবাধিকারকর্মী শিরিন এবাদি, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরসহ ৯২ জন নোবেল বিজয়ী।
এর আগেও তাকে নিয়ে উদ্বেগ জানিয়ে ওয়াশিংটন পোস্টে বিবৃতি দেওয়া হয়েছিল। সেই বিবৃতির সমালোচনা করেছিল বিগত সরকার।
গত জানুয়ারি মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, এটি ‘ওয়াশিংটন পোস্টে নিউজ নয়, সেখানে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। কোনো অফিস ফার্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে।’




বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান 