শিরোনাম:
●   শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক ●   ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান ●   পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল ●   ৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা ●   যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ ●   মধ্যপ্রাচ্যে শান্তি চায় না ইসরায়েল,চিরস্থায়ী যুদ্ধের’ ছক তৈরি নেতানিয়াহু সরকারের ●   ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ●   ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ●   হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান ●   আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

BBC24 News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ » জাতিসংঘে ‘চমক’ দেখাবে: ড. ইউনূস
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ » জাতিসংঘে ‘চমক’ দেখাবে: ড. ইউনূস
৭৭৫ বার পঠিত
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘে ‘চমক’ দেখাবে: ড. ইউনূস

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন। সেখানে বাংলাদেশের জনগণের নতুন স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথাও তুলে ধরবেন।

তবে জাতিসংঘ অধিবেশন ঘিরে বেশ কিছু নতুন চমক দেখাতে পারেন প্রধান উপদেষ্টা।
আগামী ২৪-৩০ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম অধিবেশন চলবে।

বরাবরের মতো বিশ্বনেতারা জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন। বাংলাদেশের সরকারের প্রধান হিসেবে ড. ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেবেন।

মোদী-শেহবাজের সঙ্গে সম্ভাব্য বৈঠক

জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক হতে পারে। ড. ইউনূস অবশ্য জানিয়েছেন, তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চান।

এদিকে পাকিস্তানের পক্ষ থেকে আগ্রহ জানানো হয়েছে, অধিবেশনের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে যেন ড. ইউনূসের একান্ত একটি বৈঠক হয়।

দক্ষিণ এশিয়ার প্রভাবশালী ও প্রতিদ্বন্দ্বী দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে চমক দিতে পারেন ড. ইউনূস। দেশ দুটির সঙ্গে বৈঠক নিয়ে আলোচনা চলছে, তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি।

সফরসঙ্গীর সংখ্যা

জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়েও চমক থাকছে। এর আগে শেখ হাসিনার সরকারের সময় কোনো কোনো বছরে জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে সফরসঙ্গী দুই শতাধিকও হতে দেখা গেছে।

২০১৫ সালে ২২৭ জনের প্রতিনিধিদল নিয়ে শেখ হাসিনা ৭০ তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছিলেন। ২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে সফরসঙ্গী ছিল ১৭৮ জন, আর ২০১৩ সালে এ সংখ্যা ছিল ১৩৪ জন।

এসব নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা ছিল। তবে এবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সফরসঙ্গী হচ্ছেন মাত্র ৭ জন। আর বাংলাদেশ থেকে মোট সঙ্গী হতে পারেন মাত্র ১৫ থেকে ২০ জন।

সার্ক নেতাদের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্ককে পুনরুজ্জীবিত করতে আগ্রহী। সে কারণে সার্ক নেতাদের সঙ্গে একটি বৈঠক ও ফটো সেশন করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে সার্কের কোনো সামিট হয় না। সে কারণে জাতিসংঘ অধিবেশনেই সার্ক নেতাদের সঙ্গে বৈঠকের সুযোগ কাজে লাগাতে আগ্রহী প্রধান উপদেষ্টা। আর এটি সম্ভব হলে নতুন চমক তৈরি হবে।

বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক

নোবেল বিজয়ী ড. ইউনূস সারা বিশ্বের মানুষের কাছেই পরিচিত। আর এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার পরিচয়ে নতুন মাত্রা যুক্ত হয়েছে। সে কারণেই জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

এ নিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ অব্যাহত রেখেছে। কোন কোন নেতার সঙ্গে বৈঠক হবে, তা এখনো চূড়ান্ত না হলেও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডিসহ একাধিক বিশ্বনেতার সঙ্গে ড. ইউনূসের বৈঠক হতে পারে।

অধিবেশন নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন। তবে বাংলাদেশ থেকে খুব ছোট প্রতিনিধিদল যাবে।

ড. ইউনূসের সঙ্গে বিশ্বনেতাদের বৈঠকের বিষয়ে কিছু স্পষ্ট করেননি তিনি।



এ পাতার আরও খবর

মধ্যপ্রাচ্যে শান্তি চায় না ইসরায়েল,চিরস্থায়ী যুদ্ধের’ ছক তৈরি নেতানিয়াহু সরকারের মধ্যপ্রাচ্যে শান্তি চায় না ইসরায়েল,চিরস্থায়ী যুদ্ধের’ ছক তৈরি নেতানিয়াহু সরকারের
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে
চুক্তি না মানলে আরও ভয়াবহ হামলা হবে: ট্রাম্প চুক্তি না মানলে আরও ভয়াবহ হামলা হবে: ট্রাম্প
ইসরায়েলের জন্য রাজনৈতিক বিপর্যয়, নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন: ইয়ার লাপিদ ইসরায়েলের জন্য রাজনৈতিক বিপর্যয়, নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন: ইয়ার লাপিদ
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে: রাশিয়া ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে: রাশিয়া
ইরান এখন নতুন বিশ্বশক্তি ইরান এখন নতুন বিশ্বশক্তি
আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস
ইরানের শীর্ষ গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত ইরানের শীর্ষ গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত

আর্কাইভ

শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল
৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ দেশ