শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু » নতুন ফ্ল্যাট কিনে অভিষেকম ও ঐশ্বরিয়ার নতুন সংসার শুরু
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু » নতুন ফ্ল্যাট কিনে অভিষেকম ও ঐশ্বরিয়ার নতুন সংসার শুরু
৩১০২ বার পঠিত
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন ফ্ল্যাট কিনে অভিষেকম ও ঐশ্বরিয়ার নতুন সংসার শুরু

---বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: গত বেশ কিছুদিন ধরে বিটাউনে ভেসে বেড়াচ্ছে ভেঙে যাচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের সংসার। বলিউডের এই হেভিওয়েট তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের খবরকে ঘিরে তোলপাড় চলছে বলিউডে। এখন নতুন গুঞ্জন, ঐশ্বরিয়া আর মেয়ে আরাধ্যাকে নিয়ে নতুন সংসার পাততে চলেছেন অভিষেক। বচ্চন পরিবার থেকে আলাদা হতে চলেছেন তিনি।

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই মুম্বাইয়ে একটি স্টাইলিশ অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিষেক। এমন খবরের পর নেটিজেনরা মনে করছেন জীবনের নতুন অধ্যায় শুরু করতেই অ্যাপার্টমেন্ট কিনেছেন জুনিয়র বচ্চন।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী অভিষেকের নতুন অ্যাপার্টমেন্টটি বচ্চন পরিবারের বাসভবন জলসার কাছাকাছি অবস্থিত। এই অ্যাপার্টমেন্ট থেকে সমুদ্র সৈকতের দারুণ ভিউ পাওয়া যায়। ৪৮৯৪ বর্গফুটের এই অ্যাপার্টমেন্টের জন্য অভিষেকের খরচ হয়েছে ১৫ কোটি রুপির বেশিঅভিষেকের অ্যাপার্টমেন্ট কেনার খবর ছড়ানোর পর প্রশ্ন উঠছে, কেন বিচ্ছেদের জল্পনার মধ্যে নতুন বাড়ি কিনলেন অভিষেক? তিনি কি ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে নিয়ে এই বাড়িতেই নতুন করে সংসার গোছাতে চলেছেন? শোনা যায়, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে বিবাদের কারণেই বচ্চন বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া। তবে নতুন বাড়িতে কবে উঠছেন কিংবা স্ত্রী-সন্তান নিয়ে উঠছেন কিনা এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিষেক।

---আলোচনা হলেও এখনো এই বিষয়ে কোনো কথাই বলেনি বচ্চন পরিবার। তাই অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কের বিষয়ে জল্পনাতেই আটকে আছে। গত জুলাইয়ে ঐশ্বরিয়া একটি রেড কার্পেট ইভেন্টে একা অংশগ্রহণ করার পর বিচ্ছেদ গুঞ্জন আরও বেড়ে যায়।

সম্প্রতি দুবাই বিমানবন্দরে অ্যাশের আঙুলে বিয়ের আংটি দেখা যায়নি। তাই তাদের বিবাহবিচ্ছেদের খবর আরও জোরদার হয়ে ওঠে। শুধু তাই নয়, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের নানা অনুষ্ঠানেও মেয়েকে নিয়ে রেড কার্পেটে দেখা গিয়েছিল ঐশ্বরিয়া রাইকে। আলাদাভাবে অনুষ্ঠানে গিয়েছিল বচ্চন পরিবার। পরে অভিষেক বলেছিলেন, তাদের বিবাহবিচ্ছেদের খবর গুঞ্জনমাত্র।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প