শিরোনাম:
●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » কলকাতায় পার্কে দেখা মিলল আসাদুজ্জামান খান কামালসহ আরও কয়েকজনের
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » কলকাতায় পার্কে দেখা মিলল আসাদুজ্জামান খান কামালসহ আরও কয়েকজনের
১১৭২ বার পঠিত
মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলকাতায় পার্কে দেখা মিলল আসাদুজ্জামান খান কামালসহ আরও কয়েকজনের

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: খোঁজ মিলেছে অভ্যুত্থানের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলেসহ আরও কয়েকজনের। ভারতের কলকাতার একটি পার্কে তাদেরকে দেখা গেছে।

এক সময়ের প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা ও সরকারের কর্তারা একটি ভিডিও চিত্রে ধরা পড়েছেন।

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ২৪ এর এক ভিডিও প্রতিবেদনে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যান্যরা ইকোপার্কে বসে আড্ডা দিচ্ছেন। তবে কিছু সময় পড় বাংলাদেশিদের উপস্থিতিতে তারা সেখান থেকে সটকে পড়েন। সরকার পতনের পর বিভিন্ন সময়ে তারা দেশ ছেড়ে পালিয়েছেন।

গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরিচিত মুখে শোভা পাচ্ছে সাদা দাড়ি। দূর থেকে দেখে চেনার উপায় নেই ৫ আগস্টের আগে তার নির্দেশেই ছাত্র-জনতার ওপর নির্মমতা চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী।

ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান। সাথে থাকে ডিনারেরও ব্যবস্থা। নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের ছেলেসহ আরও কয়েকজন।

তবে তাদের এ আড্ডা বেশীক্ষণ স্থায়ী হয়নি কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই সটকে পরেন তারা। তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে। সে সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন চ্যানেল ২৪ এর কাছে।

পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন, ‘বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম।’

দেশ পালালেও আসাদুজ্জামান খান কামাল আছেন সন্দেহে চার দফা দেশে অভিযান চলানো হয় তাকে ধরতে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। সাবেক এই মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েক দফা রিমান্ডেও নেওয়া হয়েছে কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন

আর্কাইভ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন