শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » লেবাননে আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলার তদন্ত চাই : জাতিসংঘ
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » লেবাননে আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলার তদন্ত চাই : জাতিসংঘ
৬৫৬ বার পঠিত
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লেবাননে আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলার তদন্ত চাই : জাতিসংঘ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বিমান হামলায় লেবাননের উত্তরাঞ্চলে অন্তত ২২ জন নিহত হওয়ার ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আইতা গ্রামে সোমবারের হামলায় নিহতদের মধ্যে ১২ জন নারী ও দুই শিশু রয়েছে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র জেরেমি লরেন্স জেনেভায় সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা জেনেছি একটি চারতলা আবাসিক ভবনে এই হামলা হয়েছে। এই বিষয়গুলি বিবেচনায় আইএইচএল (আন্তর্জাতিক মানবিক আইন), যুদ্ধের আইন এবং এদের নীতিগত পার্থক্য নিয়ে আমাদের সত্যিকারের উদ্বেগ রয়েছে।”

হাইফা অঞ্চলে মঙ্গলবার বিমান সাইরেন চালু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবানন থেকে ইসরায়েলে নিক্ষিপ্ত বেশ কয়েকটি রকেটকে রুখে দিয়েছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলায় কয়েক ডজন জঙ্গি নিহত হওয়ার কথাও মঙ্গলবার জানায় তারা।

সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হিজবুল্লাহকে কোন সহানুভূতি দেখানো হবে না, বৈরুতসহ লেবাননের প্রতিটি অংশেই হামলা অব্যাহত রাখবে ইসরায়েল।”

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের তথ্যমতে, প্রেসিডেন্ট জো বাইডেনকে নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা কেবল সামরিক লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে করা হবে, কোন তেল বা পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হবে না ।

কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার এক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহে দুই নেতার মধ্যে ফোনালাপ চলাকালে নেতানিয়াহু এ প্রতিশ্রুতি দেন।

যদিও মঙ্গলবার এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, “আমরা যুক্তরাষ্ট্রের মতামত শুনি, তবে জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করেই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

ইরান সমর্থিত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিক্রিয়ায় এবং ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান হামলা চালায়।

ইসরায়েল এই হামলার জবাব দেবে বলে জানায়। অন্যদিকে, ইসরায়েলের সমর্থনে তাদের একটি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং এটি পরিচালনার জন্য তাদের সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক বছরে ইসরায়েলি হামলায় লেবাননে দুই হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ গত মাসে মারা গেছে।



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প