শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইইউ
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইইউ
১০৯২ বার পঠিত
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইইউ

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৫ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত নতুন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ইইউ’র প্রস্তুতির কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সাম্প্রতিক ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানকে পরিবর্তনের এক অভূতপূর্ব সুযোগ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত মানবাধিকার, সুশাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াসহ এই পরিবর্তন ও সংস্কারের ক্ষেত্রে ইইউ’র সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দেন।

তিনি উল্লেখ করেন যে, ইইউ আরও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ককে বৈচিত্র্যময় করতে চায় এবং এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশের রূপান্তরকে সহায়তা করতে চায়। পররাষ্ট্র উপদেষ্টা ইইউ’র সহায়তার প্রস্তাবকে স্বাগত জানান এবং বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে শক্তিশালী করার জন্য একটি উন্নত ব্যবসায়িক পরিবেশ তৈরির আশ্বাস দেন।

বাংলাদেশ ও ইইউ’র মধ্যে সম্পর্ককে প্রাণবন্ত ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে উপদেষ্টা প্রযুক্তিগত ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উন্নতির উপর বিশেষ জোর দিয়ে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ইইউ’র সহায়তা চেয়েছেন। তিনি কিছু বাংলাদেশি নাগরিকের বিদেশে পাচার করা সম্পদ পুনরুদ্ধারে সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এই বিষয়ে প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দিয়েছেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের রেল, জ্বালানি, পানি ও স্বাস্থ্য খাতে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ৯০০ মিলিয়ন ইউরোর চলমান বিনিয়োগের কথা জানান এবং বাংলাদেশে ইআইবির বিনিয়োগ পোর্টফোলিও বাড়ানোর জন্য ইআইবির প্রস্তুতির কথা জানান।

---উপদেষ্টা এবং ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশ-ইইউ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আসন্ন আলোচনার প্রশংসা করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের রোহিঙ্গাদের এবং কক্সবাজারে স্থানীয়দের জন্য ইইউ’র অব্যাহত সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্র উপদেষ্টা এবং ইইউ রাষ্ট্রদূত উল্লেখ করেছেন যে অধিকার ও নিরাপত্তা নিয়ে রোহিঙ্গাদের তাদের স্বদেশ মিয়ানমারে ফিরে যাওয়া দীর্ঘস্থায়ী সঙ্কটের একমাত্র টেকসই সমাধান।



এ পাতার আরও খবর

জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫ বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি
হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন
প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স
জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র