বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষাবিষয়ক সদর দপ্তরে ভয়াবহ হামলা
তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষাবিষয়ক সদর দপ্তরে ভয়াবহ হামলা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষাবিষয়ক কোম্পানি তুর্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন মানুষ নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী আলি ইয়ারলিকায়া।
আল জাজিরার খবরে বলা হয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারার উপকণ্ঠে অবস্থিত তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে ওই হামলা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আলি ইয়ারলিকায়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ আঙ্কারা কাহরামানকাজান স্থাপনায় একটি সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। ’
স্থানীয় মিডিয়ায় প্রচারিত দৃশ্যে আঙ্কারার প্রায় ৪০ কিলোমিটার উত্তরের শহর কাহরামানকাজানের সাইটে বিশাল কালো ধোঁয়া ও আগুন দেখা গেছে। মিডিয়াগুলো ঘটনাস্থলে একটি প্রচণ্ড বিস্ফোরণের খবর এবং সেখানে গুলি বিনিময়ের ফুটেজ দেখিয়েছে। তবে এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।
টুসাস তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা এবং বিমান চলাচলকারী কোম্পানি, যা দেশের প্রথম জাতীয় যুদ্ধ বিমান খান উৎপাদন করে থাকে। ইস্তাম্বুলে প্রতিরক্ষা এবং মহাকাশ শিল্পের জন্য বড় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হওয়ার সময় এই বিস্ফোরণটি ঘটেছে। এ সপ্তাহে ইউক্রেনের শীর্ষ কূটনীতিক ওই মেলা পরিদর্শন করেছিলেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 