শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ব্রিকস সম্মেলনে উঠে আসছে পশ্চিমা প্রভাব মুক্ত ও বিচ্ছিন্ন করার প্রতিদ্বন্দ্বিতা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ব্রিকস সম্মেলনে উঠে আসছে পশ্চিমা প্রভাব মুক্ত ও বিচ্ছিন্ন করার প্রতিদ্বন্দ্বিতা
৪২৩ বার পঠিত
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রিকস সম্মেলনে উঠে আসছে পশ্চিমা প্রভাব মুক্ত ও বিচ্ছিন্ন করার প্রতিদ্বন্দ্বিতা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, রাশিয়ার কাজান শহরে ব্রিকস গোষ্ঠীর বৈঠক ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার দিকে যাচ্ছে না। এদিকে, বিশ্লেষকরা বলছেন, ব্রিকস সদস্যরা এমন বিষয় নিয়ে কাজ করছে যা তাদের পশ্চিমা প্রভাব থেকে আরও মুক্ত বা বিচ্ছিন্ন করতে পারে।

ব্রিকসের সদস্য রাষ্ট্র ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে তাতে রয়েছে বিকল্প পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা যা যুক্তরাষ্ট্রের ডলারের উপর নির্ভর করবে না। ব্রিকস ডিজিটাল মুদ্রা তৈরির ভাবনা উঠে এসেছে। পাশাপাশি, আন্তর্জাতিক মানিটারি ফান্ড বা আইএমএফের মতো পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠানের বিকল্প সংস্থা স্থাপনের কথাও ভাবা হয়েছে।

চীন, রাশিয়া ও ইরানের উপর যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি বাণিজ্যিক নিষেধাজ্ঞা চাপিয়েছে। তাই এই দেশগুলি ব্রিকসে বর্ণিত লক্ষ্যগুলি পূরণের জন্য এবং তারা যাকে অবৈধ নিষেধাজ্ঞা বলে মনে করে তা ফাঁকি দিতে বিশেষভাবে আগ্রহী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস বৈঠকে ইঙ্গিত দিয়েছেন, তিনি সমানভাবে আগ্রহী। মোদি বলেছেন, “ব্রিকসের দেশগুলির মধ্যে আর্থিক সংহতি বৃদ্ধির প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। স্থানীয় মুদ্রায় বাণিজ্য এবং মসৃণ আন্তঃসীমান্ত পেমেন্ট আমাদের অর্থনৈতিক সহযোগিতাকে মজবুত করবে।”

রাশিয়ার স্টেট ডুমা স্পিকার ভ্যাচাস্লাভ ভলোদিন ক্লাউড-ভিত্তিক বার্তাবাহী অ্যাপ টেলিগ্রামে দুই দিবসীয় বৈঠকের আগে লিখিতভাবে জানিয়েছেন, ব্রিকসের অগ্রাধিকারের মধ্যে প্রতিফলিত হচ্ছে পশ্চিম ও দক্ষিণের মধ্যে বিভাজন। তিনি বলেছেন, “ওয়াশিংটন ও ব্রাসেলসের আধিপত্যবাদের সময় শেষ হয়ে আসছে। দেশগুলি জনগণের স্বার্থে সম কথোপকথন ও পারস্পরিকভাবে লাভজনক সমন্বয়ের পথ বেছে নিচ্ছে; যুক্তরাষ্ট্র ও তার অনুগতদের তুষ্ট করতে চাইছে না।”

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, তারা এ নিয়ে উদ্বিগ্ন নন।

হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জাঁ-পিয়ের সোমবার এক প্রেস ব্রিফিং-এ বলেছেন, “ব্রিকস এক ধরনের ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে বলে আমরা মনে করছি না। আমরা এটিকে এভাবে দেখি না…যুক্তরাষ্ট্র বা অন্য কারও কাছে।”



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প