শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু » ইরানে ইসরায়েলের অতর্কিত হামলা, নিন্দা জানিয়েছেন মুসলিমবিশ্ব
ইরানে ইসরায়েলের অতর্কিত হামলা, নিন্দা জানিয়েছেন মুসলিমবিশ্ব
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: প্রতিশোধ নিতে শুক্রবার (২৫ অক্টোবর) ইরানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আই২৪ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ১৪০টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে।
ইরানে ইসরায়েলের অতর্কিত হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে এই হামলা দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন। সৌদি উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।
এ ছাড়া ইরানে হামলার নিন্দা জানিয়েছে মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন যা এই অঞ্চলের নিরাপত্তা গুরুতরভাবে বিঘ্ন করে।
বিবৃতিতে দেশটি উভয় দেশের শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে। মালয়েশিয়া বলছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসরায়েলের চলমান হামলা এই অঞ্চলকে বিস্তর হামলার দ্বারপ্রান্তে নিয়ে আসছে।
এদিকে এরইমধ্যে ইরানে চালানো হামলাকে সফল অভিযান হিসেবে উল্লেখ করেছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সামরিক স্থাপনায় হামলা সম্পন্ন হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, প্রতিশোধের হামলা সম্পন্ন হয়েছে এবং অভিযান সফল হয়েছে। আমাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে।




ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার 