শিরোনাম:
●   হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার ●   আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি ●   ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ●   যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান ●   ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ●   জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ ●   হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের ●   বৈশ্বিক ঐক্যের আহ্বান জানাল বাংলাদেশ
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
BBC24 News
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | সাবলিড » সৌদি-বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | সাবলিড » সৌদি-বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা
৭০৪ বার পঠিত
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৌদি-বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সৌদি আরবকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বন্ধুত্বপূর্ণ দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার সৌদি আরবের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান তেজগাঁওয়ে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করার সময় তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, এখনই সেই সময়, যখন সৌদি আরব আমাদের জন্য সর্বোত্তম সহায়তা প্রদান করতে পারে। তিনি দুই দেশের সম্পর্ককে অনন্য এবং অন্যান্য দেশের তুলনায় স্বতন্ত্র বলে আখ্যায়িত করেন।
অধ্যাপক ইউনূস সৌদি রাষ্ট্রদূতকে বলেন, তিনি যেন বাংলাদেশ ব্যাংকে তহবিল জমা দেওয়ার বিষয়টি তার সরকারের কাছে উপস্থাপন করেন, যা অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে তারল্য সহায়তা বাড়াবে। তিনি বলেন, এটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি অসাধারণ পদক্ষেপ হবে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণে বিনিয়োগ বৃদ্ধির জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাতে তারা দক্ষ হয়ে সৌদি আরবে আরও বেশি সংখ্যায় কাজের সুযোগ পায় এবং দেশে অর্থ পাঠাতে সক্ষম হয়।

রাষ্ট্রদূত আল দুহাইলান সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন এবং বলেন, আরও দক্ষতা অর্জনের মাধ্যমে তারা আরও ভালো বেতন পাবেন এবং দেশে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে পারবেন।



আর্কাইভ

হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান
ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
ইরানের পাশে থাকবে পাকিস্তান
ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা