সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » জাতীয় | জীবনযাপন | প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবেনা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবেনা : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘সিভিল ড্রেসে (সাদা পোশাক) কাউকে অ্যারেস্ট (গ্রেপ্তার) করা চলবে না। ডিবি হোক, যে হোক, তাকে জ্যাকেট পরতে হবে। তার আইডেন্টি (পরিচয়পত্র) শো করতে হবে। যদি তার ড্রেস না থাকে, তাহলে প্রথমে তার পরিচয়পত্র দেখাতে হবে।’
সোমবার সকালে খুলনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসসহ সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো নিরাপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায়, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে।’
তিনি বলেন, ‘আপনারা আগে দেখেছেন পুলিশ বাদী হয়ে কেস দিতো। দশটা হলো নাম, তিনশ-দুইশ হলো বেনামে। এটা পুলিশের থেকে চলে গেছে সিভিলে। এখন আপনারা করছেন দশ নাম, আর দুইশ, একশ বেনামে। এতে যারা দোষী না, তাদের নাম দিয়ে ইনভেস্টিগেশন করতে ডিফিকাল্ট করছেন।’
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইজি মহোদয়কে নির্দেশনা দিয়েছি-যারা ভুয়ার মামলা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার জন্য। ভুয়ার মামলাকারীদের কোনো অবস্থায়তেই ছাড় দেবো না। সব ভুয়া মামলাকারীদের আইনের আওতায় আনবো।’
একইসঙ্গে যে দোষী তিনিও ছাড় পাবেন না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান 