শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » কুয়েত ও সৌদি আরবে তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রিতে, হচ্ছে তুষারপাত
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » কুয়েত ও সৌদি আরবে তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রিতে, হচ্ছে তুষারপাত
৪৫৮ বার পঠিত
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুয়েত ও সৌদি আরবে তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রিতে, হচ্ছে তুষারপাত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের মরুর দেশ সৌদি আরব ও কুয়েতে বিরল আবহাওয়া বিরাজ করছে। দেশ দু্ইটিতে যেখানে বছরের অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকে, সেখানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে। বর্তমানে দেশ দুইটিতে তাপমাত্রা বিরাজ করছে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া কুয়েতের বিভিন্ন অঞ্চলে তুষারপাতের খবরও পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটি দুইটির গ্রামীণ ও মরু এলাকাগুলোতে ঠান্ডার প্রকোপ বেশি। আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে কুয়েতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত সোমবার থেকে মাত্র ১৭ হাজার ৮১৮ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির সর্বত্র তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ‍দেশজুড়ে ব্যাপক শীতল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় তুষারপাতের খবরও পাওয়া গেছে।

কুয়েতের আবহাওয়া এখন একটি বর্ধিত উচ্চচাপ ব্যবস্থার মধ্যে রয়েছে এমন তথ্য জানিয়ে দেশটির আবহাওয়া দপ্তরের নির্বাহী পরিচালক দাহরার আল আলী বলেন, এই উচ্চচাপ ব্যবস্থাটি বায়ুমণ্ডলের ওপরের স্তরের শীতলতা এবং দক্ষিনপশ্চিমাঞ্চল থেকে আসা নাতিশীতোষ্ণ বাতাসের মধ্যকার মিথস্ক্রিয়ার ফলাফল। এছাড়া এ শৈত্যপ্রবাহের জন্য আবহাওয়ার উচ্চচাপ ব্যবস্থাকে দায়ী করেছেন তিনি।

দাহরার আল আলী বলেন, খুব শিগগিরই শৈত্যপ্রবাহ থামার সম্ভাবনা নেই। আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ। শুক্রবারের পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।

অন্যদিকে গত শুক্রবার এক পূর্বাভাসে এনসিএম জানিয়েছে,১৫ ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে সৌদি আরবে। দেশটির কোনো কোনো স্থানে তাপমাত্রা শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রিতে নেমে গেছে। এরমধ্যে দেশটির তাবুক, আল জাওয়াফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো। আর গত সোমবার থেকে দেশটির রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা,আল কাসেমসহ উপকূলীয় অঞ্চলেও তাপামাত্রা একই অবস্থা।

দেশটিতে শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত জনসাধারণদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সৌদি সরকারের এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করতেও জনসাধারণদের প্রতি আহ্বান করা হয়েছে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না