শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না: দ্য ইকোনমিক টাইমস
ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না: দ্য ইকোনমিক টাইমস
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতের পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশটি সম্ভবত প্রত্যর্পণ করবে না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতের স্বার্থ রক্ষা করেছেন; সহযোগিতা করেছেন। এ জন্য তাঁর প্রত্যর্পণ ভারতের অন্য মিত্রদের কাছে ভুল বার্তা পাঠাবে।
সূত্রের বরাত দিয়ে শুক্রবার ভারতের দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। ‘ভারত সম্ভবত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে দেবে না’ শীর্ষক ওই প্রতিবেদনের শুরুতে বলা হয়, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির সীমাবদ্ধতাও রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, ভূরাজনৈতিক কারণ বিবেচনায় নিয়ে ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের একজনকে ত্যাগ করবে না। বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ‘রাজনৈতিক প্রকৃতির’ যে কোনো অনুরোধ নিয়ে জোরাজুরি করা যায় না। ভারতের উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশের বর্তমান ড. মুহাম্মদ ইউনূসের সরকার হাসিনার প্রত্যর্পণে চাপ দিচ্ছে। তবে এ প্রত্যর্পণ হলে ভারতের প্রতিবেশী ও দূরের মিত্র দেশগুলোর কাছে ভুল বার্তা যাবে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন; তিনি চরমপন্থিদের দমন করেছেন এবং উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এসব বিবেচনায় ভারত প্রত্যর্পণের অনুরোধের বিষয়টি সতর্কভাবে খতিয়ে দেখবে। এটা করতে কয়েক মাসও লেগে যেতে পারে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 