শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » ভারত-চীন-যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো : পররাষ্ট্র উপদেষ্টা
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » ভারত-চীন-যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো : পররাষ্ট্র উপদেষ্টা
৪০৩ বার পঠিত
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত-চীন-যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো : পররাষ্ট্র উপদেষ্টা

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত ও চীনের মধ্যে সংঘাত আছে আবার ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সখ্য আছে। তবে আমাদের এই তিন দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে দুই দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিনে ‘ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা’ শীর্ষক অধিবেশনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত ও চীনের মধ্যে সংঘাত আছে আবার ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সখ্য আছে।

তবে আমাদের এই তিন দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ। কেননা আমাদের প্রতিটি দেশের সঙ্গেই স্বার্থ আছে।

এত যে শত্রুতা চীন আর ভারতের, তবে খেয়াল করে দেখেন তাদের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারের। প্রতিটি দেশেরই আরেক দেশের সঙ্গে স্বার্থ আছে।
আমাদেরও স্বার্থ আছে। আর আমাদের মনে রাখতে হবে আমরা মেজর প্লেয়ার না। আমাদের ভারসাম্য রক্ষা করেই চলতে হবে।
তৌহিদ হোসেন আরও বলেন, আমি এক সপ্তাহ আগে থাইল্যান্ড সফরে গিয়েছিলাম। মিয়ানমারের প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠক ছিল। সেখানে আমি তিনটা বিষয় তুলে ধরেছি। সেগুলো হলো—সীমান্ত, মাদক-অস্ত্র, মানব পাচার। আমি বলেছি, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে এসব ইস্যুর সমাধান হবে না। আমি মিয়ানমারকে বলেছি, মিয়ানমারের রাখাইন সীমান্ত আরাকান আর্মির হাতে চলে গেছে। তবে আমাদের স্বার্থ হলো, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা করা। কেননা আমরা তো রোহিঙ্গাদের ২ মাস ৬ মাসের মধ্যে পাঠাতে পারব না। সে জন্য মিয়ানমারে আমরা শান্তি চাই, সেখানে শান্তি না আসলে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারব না। তবে শান্তি প্রতিষ্ঠা হলে তোমাদের অবশ্যই রোহিঙ্গা ফেরত পাঠাতে হবে, এটা তাদের বলেছি।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে আমাদের ঐক্য প্রয়োজন। সেটাই আমাদের করতে হবে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না