শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আসুন নতুন বছরে ধ্বংসের পথ পরিহার করি : জাতিসংঘ মহাসচিব
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আসুন নতুন বছরে ধ্বংসের পথ পরিহার করি : জাতিসংঘ মহাসচিব
৩৬৬ বার পঠিত
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আসুন নতুন বছরে ধ্বংসের পথ পরিহার করি : জাতিসংঘ মহাসচিব

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: নতুনবছর-২০২৫ উপলক্ষে প্রদত্ত এক বার্তায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ‘আসুন নতুন বছরকে মানবতার কল্যাণকর একটি সময়ে পরিণত করি। বলার অপেক্ষা রাখে না যে, আশা জাগানিয়া কিছু প্রত্যাশা করা বড়ই কঠিন হয়ে পড়েছে। ’

তিনি বলেন, ‘দেশে দেশে চলমান যুদ্ধ অবর্ণনীয় কষ্ট দিচ্ছে, দুঃখ-দুর্দশার অন্ত নেই, অনেকে বসতভিটা হারিয়েছে। বৈষম্য এবং বিবাদ-বিভক্তি মানবতাকে বিপন্ন করেছে।

পারস্পরিক আস্থা অথবা শ্রদ্ধাবোধের বালাই নেই। তবুও আমি সদস্য রাষ্ট্রসমূহের প্রতি উদাত্ত আহবান রাখছি কার্বন নিঃসরণ ব্যাপকভাবে হ্রাস এবং নিশ্চিত ধ্বংসের পথ পরিহার করার জন্য। আর এজন্যেই সকলকে সবকিছু নতুনভাবে নবউদ্যমে শুরু করতে হবে। ’
মহাসচিব বলেন, ‘বলতে দ্বিধা নেই যে, আমরা অসহনীয় তাপপ্রবাহের একটি দশক অতিবাহিত করলাম।

’ তিনি উল্লেখ করেন, ‘গত দশকের প্রতিটি বছরই ছিল সবচেয়ে বেশি তাপপ্রবাহের। আর এর মধ্য দিয়েই জলবায়ু পরিবর্তনের ভয়ংকর প্রভাব দৃশ্যমান হচ্ছে। এহেন অবস্থা থেকে পরিত্রাণে যথাযথ পদক্ষেপ গ্রহণে কালক্ষেপণের কোনোই অবকাশ নেই। ’
তিনি বলেন, ‘কার্বন নিঃসরণ হ্রাসে সকলকে আন্তরিকভাবে সরব হতে হবে নিরাপদ বিশ্ব রচনার জন্য।

আর এটি হচ্ছে সময়ের দাবি এবং যা করা অসম্ভব নয়। ’
মহাসচিব বলেন, ‘আর্থিক সংকট লাঘবে এবং জলবায়ুর ন্যায্যতা নিয়ে লড়াইরত উন্নয়নশীল বিশ্বের সংকল্প নতুন বছরে মানবতার কল্যাণের পথকে সুগম করবে বলে আশা করছি। আর এমন সংকল্পের পথ বেয়েই মানবতার জয়গান ধ্বনিত হবে বিশ্বের প্রতিটি প্রান্তে, এ কামণা করছি। ’



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প