বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজায় ১১০০ শিশুকে হত্যা করেছে ইসরাইল
গাজায় ১১০০ শিশুকে হত্যা করেছে ইসরাইল
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: একদিকে ইসরাইলি বাহিনীর নিরলস বিমান হামলা, অন্যদিকে প্রতিকূল পরিবেশে বৃষ্টি-বাতাস আর ঠান্ডা আবহাওয়া। অবরুদ্ধ গাজার শিশুদের জন্য কঠিন লড়াইয়ের মুখে ফেলেছে ইসরাইল।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়ে গেলেও দুপক্ষ এখনো একমত হতে পারছে না।
বুধবার হামাস পরিচালিত গাজার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় প্রায় ১ হাজার ১০০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। যাদের বয়স ১ থেকে ২ বছরের মধ্যে। যার মধ্যে ২৩৮ সদ্য নবজাতক শিশু।
বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
ইসরাইলি বাহিনী গাজার প্রায় ২৩ লাখ বাসিন্দাকে বাস্তুচ্যুত করেছে, যাদের মধ্যে হাজারো মানুষকে বাধ্য করা হয়েছে উপকূলের অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিতে। শুধু তাই নয়, ঘোষণা করা মানবিক অঞ্চলেও হামলা চালাচ্ছে ইসরাইল।
গাজা যুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ৪৫ হাজার ৫০০ এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। যেখানে আহত হয়েছে ১ লাখেরও বেশি ফিলিস্তিনি। তাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।
এদিকে আজ বৃহস্পতিবার ভোরে দক্ষিণ গাজায় তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরাইল। চিকিৎসকরা জানিয়েছেন, এ হামলায় কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
চিকিৎসকদের মতে, পশ্চিম খান ইউনিসের একটি মানবিক এলাকা হিসাবে ঘোষিত আল-মাওয়াসির এক তাঁবুতে নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, গাজায় ইসরাইলি যুদ্ধে প্রায় ১৭ হাজার শিশু সন্তান নিহত হয়েছে। যাদের বয়স ২ বছরের বেশি। আর ইসরাইলি হামলায় প্রায় ২৬,০০০ ফিলিস্তিনি শিশু এতিম হয়েছে।




ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ 