শিরোনাম:
●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু » দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাইফ আলী খান আহত, নিরাপদে কারিনা
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু » দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাইফ আলী খান আহত, নিরাপদে কারিনা
৭৯৪ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাইফ আলী খান আহত, নিরাপদে কারিনা

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়েছে। গভীর রাতে বাড়িতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সাইফ। পিটিআইয়ের বরাতে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

জানা গেছে, গতকাল বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিল। দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে।মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারিকে নিয়ে থাকেন সাইফ। মুম্বাই পুলিশ জানিয়েছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেয়। এ সময় সাইফ সেখানে গেলে তাঁর ওপর হামলা করা হয়।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি বলেছেন, ‘দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে। তাঁর শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তাঁর মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তাঁর অস্ত্রোপচার করছি। তাঁর অস্ত্রোপচার করছেন নিউরোসার্জন নীতীন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন ও অবেদনবিদ নিশা গান্ধী। অস্ত্রোপচারের পরই বিস্তারিত বলা যাবে।’প্রাথমিকভাবে বলিউড তারকা কারিনা এবং পরিবারের অন্য সদস্যরা নিরাপদ রয়েছেন বলে জানা গেছে। নিছক চুরি, না অন্য কোনো কারণে হামলা, এটা এখনো নিশ্চিত নয় পুলিশ।

এ ঘটনার তদন্ত করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। সাইফ আলী খানের পরিবার আজ বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি।



আর্কাইভ

হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান