মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজা যুদ্ধে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগপত্র দিলেন ইসরাইলি সেনাপ্রধান
গাজা যুদ্ধে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগপত্র দিলেন ইসরাইলি সেনাপ্রধান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগপত্র জমা দিয়েছেন দখলদার ইসরাইলের সেনাপ্রধান হারজি হালেভি। মঙ্গলবার (২১ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনায় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন হালেভি। তিনি আগামী ৬ মার্চ পদত্যাগ করবেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে পাঠানো পদত্যাগপত্রে হালেভি লিখেছেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবর সকালে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আমাদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আমাকে আজীবন তাড়া করে বেড়াবে।’
গাজায় গত ১৫ মাসের ইসরাইলি আগ্রাসন চলাকালে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কট্টরপন্থী মন্ত্রীরা হালেভির ব্যাপক সমালোচনা করেছেন। তাদের মতে, গাজায় সামরিক অভিযানের ক্ষেত্রে নমনীয় ভূমিকা পালন করেছেন সেনাপ্রধান। যদিও হালেভির বাহিনী এসময়ে গাজায় গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘসহ বিশ্বের সব শীর্ষ মানবাধিকার সংস্থা।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগপর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনীর হাতে গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় ৪৭ হাজার মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এক লাখেরও বেশি ফিলিস্তিনি ইসরাইলের নির্বিচার হামলায় আহত হয়েছেন।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 