শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » দুই জান্তা সেনার শিরশ্ছেদ করলো আরাকান আর্মিরা যোদ্ধারা
দুই জান্তা সেনার শিরশ্ছেদ করলো আরাকান আর্মিরা যোদ্ধারা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আরাকান আর্মির বেশ কয়েকজন সেনা দুই যুদ্ধবন্দিকে মারধর করছে এবং গলা কেটে হত্যা করছে।
আরাকান আর্মির মুখপাত্র রাখাইনে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের যোদ্ধারা তাদের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারেনি। তারা তাদের আত্মীয়দের নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন ও হত্যা করেছিল। তাই সামরিক শৃঙ্খলা ভঙ্গ করে প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা এই ঘটনায় জড়িত কয়েকজন জুনিয়র কমান্ডারসহ সব অপরাধীকে শাস্তি দিয়েছি। তবে কী শাস্তি দেওয়া হয়েছে, বিষয়টি স্পষ্ট করেননি মুখপাত্র।
থাইল্যান্ডভিত্তিক ফর্টিফাই রাইটস গ্রুপ গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালতকে এই ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে। এরপরই পর আরাকান আর্মির এই বিবৃতি এলো।
গোষ্ঠীটির এজাজ মিন খান্ত গণমাধ্যমকে বলেন, বেসামরিক নাগরিক বা বন্দি শত্রু সেনাদের নির্যাতনও এক ধরণের যুদ্ধাপরাধ। আরাকান আর্মি যুদ্ধবন্দিদের হত্যা না করার নীতিকে সমর্থন করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে।
এদিকে, সময় যত যাচ্ছে মিয়ানমারজুড়ে আটক জান্তা সেনাদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের খবরও বাড়ছে। যদিও জান্তা সরকার ও তার মিত্রদের হাতে নিহতদের সংখ্যায় এটি তুলনামূলক অনেক কম।
গত মাসেও ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, মোন রাজ্যে সরকারবিরোধী ইয়ে বেলু গ্রুপের এক কমান্ডার একজন জান্তা সেনার শিরশ্ছেদ করছেন।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 