শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
BBC24 News
রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইজতেমা, আখেরি মোনাজাতে দেশ ও বিশ্বের কল্যাণ কামনা
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইজতেমা, আখেরি মোনাজাতে দেশ ও বিশ্বের কল্যাণ কামনা
৩৩৮ বার পঠিত
রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইজতেমা, আখেরি মোনাজাতে দেশ ও বিশ্বের কল্যাণ কামনা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: টঙ্গীর তুরাগ তীরে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষ হয়েছে। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও বিশ্বের কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের আহমেদ।

রবিবার সকাল ৯টার পর মোনাজাত শুরু হয়। শেষ হয় ৯টা ৩৫ মিনিটের দিকে। মোনাজাতে লাখো মুসল্লি অংশ নিয়েছেন।

আখেরি মোনাজাতে শরিক হতে রবিবার ভোর থেকে ঢাকা, টঙ্গী ও গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে হাজার হাজার মুসল্লিদের পায়ে হেঁটে ইজতেমা ময়দানের দিকে আসতে দেখা গেছে।

ইজতেমা এলাকা ঘুরে দেখা গেছে, শত শত নারী-পুরুষ রাস্তা ও আশপাশের মিল-কারখানা ও বাসাবাড়ির ভেতর অবস্থান নিয়েছেন।

নারীদের জন্য আলাদা কোনো জায়গার ব্যবস্থা না থাকায় তারা বাধ্য হয়ে নিজ উদ্যোগে পর্দায় ঘেরা বিভিন্ন স্থানে বসার জায়গা করে নিচ্ছেন। বিশ্ব ইজতেমা ময়দানের তাশকিল কামরার পাশে প্রতিবন্ধীদের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এ ব্যবস্থায় দুই শতাধিক প্রতিবন্ধী বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন।

এদিন ফজরের পর বয়ান করেন মাওলানা আব্দুর রহমান। আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক বক্তব্য দেন মাওলানা ইব্রাহীম দেওলা।

আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে সুরায়ে নেজামের দুই ধাপের ইজতেমার প্রথম পর্ব। আবার ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হবে শুরায়ে নেজামের দ্বিতীয় পর্বের ইজতেমা। এর পর মাওলানা সাদ কান্দলভী অনুসারিদের ইজতেমা ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে।



আর্কাইভ

ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র
পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে,’ আফগান তালেবানের কাছে কী ধরনের অস্ত্র আছে?
জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশ মুসলিম দেশের সমর্থন পাবে
আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
সেনাবাহিনীর উচ্চ পদে আবারও রদবদল
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার
ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?
একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
চীন সফরে জার্মান চ্যান্সেলর
মোদির ইসরায়েল সফর, পাকিস্তানের নিরাপত্তায় হুমকি?