শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ট্রাম্প-মোদির রুদ্ধতার বৈঠক
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ট্রাম্প-মোদির রুদ্ধতার বৈঠক
৪৭০ বার পঠিত
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্প-মোদির রুদ্ধতার বৈঠক

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় দফায় ট্রাম্প ক্ষমতা লাভের পর দুই নেতার মধ্যে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য অধীরভাবে অপেক্ষা করছি।

দুই নেতার মধ্যে ব্যক্তিগত পর্যায়ে অনেক মজবুত সম্পর্ক রয়েছে। ২০১৭ সালে ওয়াশিংটনে তাদের প্রথম বৈঠকের পর থেকেই বড় বড় সম্মেলনে তারা ব্যক্তিগত পর্যায়ে যথেষ্ট বৈঠক করেছেন।

তাদের দৃঢ় সম্পর্কের নেপথ্যে রয়েছে বৈশ্বিক রাজনীতিতে দৃষ্টিভঙ্গির সাদৃশ্য এবং অভিন্ন প্রতিদ্বন্দ্বী চীনকে নিয়ে উদ্বেগ। তাই ধারণা করা হচ্ছে, এই সফরে মার্কিন-ভারত কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করতে সম্মত হবেন দুজনই।

বিভিন্ন সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, সফরকালে ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন সদস্য ছাড়াও শীর্ষ মার্কিন ব্যবসায়ী নেতৃত্ব এবং ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন মোদি। পাশাপাশি, স্পেসএক্স এবং টেসলা মালিক ধনকুবের ইলন মাস্কের সঙ্গেও দেখা করতে পারেন।

এছাড়া, কৌশলগত আলোচনার পাশাপাশি বাণিজ্যের বিষয়টিও গুরুত্ব পেতে পারে এই বৈঠকে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকেই এর প্রতিফলন দেখা গেছে। এর প্রেক্ষাপটেই দিল্লির পক্ষ থেকে আমদানি শুল্ক কমানো এবং যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে তেল আমদানির ইচ্ছা প্রকাশ করা হয়।

এরমধ্যেই কিছু ক্ষেত্রে আমদানি শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফিরিয়ে নেওয়া হয়েছে। এই সমস্ত আগাম পদক্ষেপের উদ্দেশ্য হলো, ডোনাল্ড ট্রাম্পকে ভারতের কাছে সুনির্দিষ্ট দাবি জানানো থেকে বিরত রাখা এবং নতুন প্রশাসনের সঙ্গে উত্তেজনার শঙ্কা কমানো।

অবশ্য দুদেশের বাণিজ্য ঘাটতি হ্রাস করতে মোদিকে শুল্ক আরও কমানোর কথা বলতে পারেন ট্রাম্প। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি প্রায় চার হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে।

অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়েও ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারেন মোদি। এর মধ্যে দিয়ে দুই পক্ষের জন্যই শুল্কই হ্রাসের চেষ্টা করা হবে।

---ভারতের পরমাণু শক্তিখাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগ করার পরামর্শ দিতে পারেন ট্রাম্প। জ্বালানি নিয়ে বৈশ্বিক উদ্বেগ বিবেচনায় দিল্লি পারমাণবিক দায় সংক্রান্ত আইন সংশোধন করছে এবং নতুন পারমাণবিক শক্তি মিশনও ঘোষণা করেছে।

এছাড়া দুজনের মধ্যে প্রযুক্তি নিয়েও আলোচনা হতে পারে। এমনকি উঠে আসতে পারে ইরানের মতো অন্য দেশের প্রসঙ্গ।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প