শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের দুর্লভ খনিজের ৫০ শতাংশ মালিকানা চান যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের দুর্লভ খনিজের ৫০ শতাংশ মালিকানা চান যুক্তরাষ্ট্র
৩৩০ বার পঠিত
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনের দুর্লভ খনিজের ৫০ শতাংশ মালিকানা চান যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রেয়ার আর্থ মিনারেলস বা দুর্লভ খনিজ সম্পদের ৫০ শতাংশ মালিকানা চায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে একটি প্রস্তাব দিয়েছে বলে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে।

এই প্রস্তাবের পাশাপাশি খবরে আরও বলা হয়েছে , রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য যদি কোনো চুক্তি হয়, তাহলে আমেরিকা খনির নিরাপত্তায় ইউক্রেনে সেনা মোতায়েন করতে পারে।

এই খনিজ সম্পদের বিনিময়ে সরাসরি অর্থ পরিশোধের পরিবর্তে, এই মালিকানা চুক্তিটি ইউক্রেনে যুদ্ধকালীন সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে দেওয়া দেশটির প্রতিদান হিসেবে দেখা যেতে পারে বলে ট্রাম্প প্রশাসন মনে করে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করে এই প্রস্তাব পেশ করেন। বৈঠকের পর বেসেন্ট বলেন, এই খসড়াটি প্রেসিডেন্ট ট্রাম্পের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

জেলেনস্কি বেসেন্টের দেওয়া চুক্তিপত্রটি তখনই সই করেননি, তিনি বলেছিলেন এটি পর্যালোচনা করার জন্য তার সময় প্রয়োজন। তিনি জানান, মিউনিখে পৌঁছানোর আগেই তিনি এবং তার দল ওই নথির সমস্ত বিবরণ পর্যালোচনা করবেন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি বলেন, তার আইনজীবীরা কিয়েভে বেসেন্ট কর্তৃক উপস্থাপিত নথির বিষয়ে পরামর্শ দেবেন এবং কিছু পরিবর্তন আনতে পারেন। তিনি এই প্রস্তাবটিকে নিরাপত্তা চুক্তি হিসেবে নয় বরং একটি স্মারকলিপি হিসেবে উল্লেখ করেন।

এর আগে ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের জন্য ইউক্রেনের ৫০০ বিলিয়ন ডলার মূল্যের দুর্লভ খনিজ সম্পদ চান এবং ইঙ্গিত দিয়েছিলেন যে কিয়েভ এতে রাজি হয়েছে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না