মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | তথ্যপ্রযুক্তি | শিরোনাম | সাবলিড » মোদি-মাস্ক বৈঠকের পরেই ভারতে কর্মী নিচ্ছে মার্কিন সংস্থা টেসলা
মোদি-মাস্ক বৈঠকের পরেই ভারতে কর্মী নিচ্ছে মার্কিন সংস্থা টেসলা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ইনকর্পোরেটেড ভারতীয় বাজারে প্রবেশের লক্ষ্যে কর্মী নিয়োগ দেওয়া শুরু করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পরেই ভারতে কর্মী নিয়োগের ঘোষণা করল মার্কিন সংস্থা টেসলা।
এনডিটিভি জানিয়েছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) টেসলা কোম্পানি লিঙ্কডইন পেজে একটি বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপন অনুসারে, টেসলা ১৩টি পদের জন্য লোক নিচ্ছে। পদগুলোর মধ্যে গ্রাহক সংযোগ ও ব্যাক-এন্ড কার্যক্রমের মতো দায়িত্বশীল পদও রয়েছে।
টেসলা এবং ভারত বহু বছর ধরেই একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। তবে উচ্চ আমদানি শুল্ক নিয়ে উদ্বেগের কারণে কোম্পানিটি দক্ষিণ এশীয় দেশ থেকে দূরে ছিল এতদিন।
ভারত সরকার ৪০ হাজার ডলারের বেশি দামের গাড়ির আমদানি শুল্ক ১১০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করেছে। ফলে টেসলার ভারতে প্রবেশের পথ অনেকটাই সহজ হয়েছে।
দীর্ঘদিন ধরেই ভারতে কারখানা তৈরির পরিকল্পনা ছিল মাস্কের সংস্থার। গত বছর ভারতের লোকসভা নির্বাচনের আগে টেসলার উচ্চ কর্মকর্তারা ভারতে আসার কথা ছিল। তবে শেষমেশ আর আসা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, টেসলার ভারতের বাজারে প্রবেশের এই সিদ্ধান্তটি মোদির সাম্প্রতিক মার্কিন সফরের পরপরই এলো।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 