শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশি ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশি ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
৬৫৮ বার পঠিত
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশি ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি বাংলাদেশি ১৯ জেলেকে ৪টি ট্রলারসহ ধরে নিয়ে গেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর ও নাইক্ষ্যংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরাকান আর্মির হাতে আটক জেলেরা হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার, মো. কালা মিয়া (৩৭), মো. নুরুল আলম (৩৯), আব্দুল রহমান (১৯), মো. আ. কালাম আহমেদ (২৯), মো. লাইল্যা (১১), মো. কবির আহমেদ (৪৩), মোহাম্মদ ইউনুছ (২৩), নুরুল ইসলাম (৩৪), মো. লুতফর রহমান (২৩), রহিম উল্লাহ (২১)। বাকি ৯ জেলের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম মেম্বার বলেন, মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপের ১০ জেলেকে নাফনদীর ঘোলারচর এলাকা থেকে আরাকান আর্মি ট্রলারসহ আটক করে নিয়ে গেছে। তবে নির্দিষ্টভাবে জানা যায়নি কোন সীমান্তের অংশ থেকে জেলেদের ধরে নিয়ে গেলো।

টেকনাফ কায়ুকখালীর জেলে নুর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার সকালে পৌরসভার কাইয়ুখখালী ঘাটের ২টি বোটের বাঙ্গালী, রোহিঙ্গাসহ ৯ জনকে নাইক্ষ্যংদিয়া থেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

এর আগে ৪ বাংলাদেশি ও ৬ রোহিঙ্গা জেলেকে ট্রলারসহ আরাকান আর্মি ধরে নিয়ে যায়। এ ঘটনার ১০ দিন পার হলেও এখনও ছাড়া পাননি তারা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জানতে পেরেছি আরাকান আর্মি নাফনদীর দু’টি পয়েন্ট দিয়ে ১৯ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছেন। তাদের ফেরত আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বাকি যারা আটক রয়েছেন সবাইকে ফেরত আনা হবে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না