শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ যেন সন্ত্রাস- জঙ্গিবাদ স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে: ভারত
বাংলাদেশ যেন সন্ত্রাস- জঙ্গিবাদ স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে: ভারত
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে, এটি গুরুত্বপূর্ণ। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কটে ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) সাইড লাইন বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে এ কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন।
ভারতীয় এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, ওমানে তৌহিদ হোসেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠকে সার্ক ইস্যুতে আলোচনা হয়েছে কিনা। কারণ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সার্ক নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশে সার্ককে সচল করতে চায়।
এই প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ওমানের মাসকটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তখন বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল। দক্ষিণ এশিয়ার সবাই জানে, কোন দেশ এবং কোন কার্যকলাপ সার্ককে অচল করে রেখেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে, এটি গুরুত্বপূর্ণ।
একই সাংবাদিকের আরেকটি প্রশ্ন ছিল, আমরা দেখেছি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সদস্যের ভারত নিয়ে মন্তব্য বেশ আক্রমণাত্মক। ভারতও এ নিয়ে বক্তব্য দিয়েছে। এটা কি দিল্লি ও ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা বা আলোচনা প্রক্রিয়াকে প্রভাবিত করছে?
জবাবে রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা এসব মন্তব্য লক্ষ্য করেছি, যা অবশ্যই সহযোগিতামূলক নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদেরই এর পরিণতি সম্পর্কে সচেতন থাকা উচিত এবং তাদের নিজ নিজ অবস্থানের গুরুত্ব অনুধাবন করা প্রয়োজন।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 