শিরোনাম:
●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? ●   এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
BBC24 News
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড | সার্ক » সার্ক’- ইস্যুতে ঢাকার প্রস্তাব নাকচ করলো দিল্লি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড | সার্ক » সার্ক’- ইস্যুতে ঢাকার প্রস্তাব নাকচ করলো দিল্লি
৫৯৮ বার পঠিত
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সার্ক’- ইস্যুতে ঢাকার প্রস্তাব নাকচ করলো দিল্লি

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা জোট বা ‘সার্ক’ দীর্ঘদিন ধরে স্থবিরতায় ভোগের কারণে পুনরুজ্জীবিত করে তোলার জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হলেও ভারত তা সরাসরি নাকচ করে দিয়েছে। শুধু তাই নয়, সার্ককে নতুন করে জিইয়ে তোলার অর্থ ভারতের দৃষ্টিতে ‘সন্ত্রাসবাদকে স্বাভাবিকতা দেওয়ার চেষ্টা’– এমনটাও অভিযোগ করা হয়েছে দেশটির পক্ষ থেকে। দ্বিপাক্ষিক এই কথোপকথনের বিষয়টি শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সার্কের এই প্রসঙ্গটি গত ১৬-১৭ ফেব্রুয়ারি ওমানে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের সময় আলোচিত হয়েছিল। ওমানের রাজধানী মাসকটে ৮ম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৈঠকে বসেছিলেন, তখনই তাদের মধ্যে সার্ক নিয়ে এসব কথাবার্তা হয়।

এই প্রসঙ্গে আজ দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ‘হ্যাঁ, এটা ঠিকই যে মাসকটের ওই বৈঠকে (সার্কের) এই প্রসঙ্গটি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে তোলা হয়েছিল। কিন্তু দক্ষিণ এশিয়াতে এটা প্রত্যেকেরই জানা আছে যে, এই অঞ্চলে কোন দেশের জন্য ও তাদের কোন কার্যকলাপের জন্য সার্কের কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়ে আছে।’ পাকিস্তানের নাম উল্লেখ না করলেও রণধীর জয়সওয়াল তাদের প্রতি ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এরপরই তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে তখন এই বার্তাও দিয়েছেন, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিকতা দেওয়ার চেষ্টা না করে– এটা গুরুত্বপূর্ণ!’ অর্থাৎ সার্ককে জিইয়ে তোলার কথা বলা মানে ‘পাকিস্তানের সুরে সুর মেলানো এবং তাদের সন্ত্রাসবাদে প্রচ্ছন্ন সায় দেওয়া’– ভারত বিষয়টিকে এভাবেই দেখছে, সেটাই আজ দিল্লির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।

ভারত দীর্ঘদিন ধরেই বলে আসছে, পাকিস্তান যতদিন সীমান্তের অন্য পার থেকে ভারতের মাটিতে সন্ত্রাসবাদে মদত দেবে বা ভারতের সঙ্গে ‘ছায়াযুদ্ধ’ চালাবে, ততদিন তাদের সঙ্গে কোনও সহযোগিতা সম্ভব নয়। একই কারণে সার্কের শীর্ষ সম্মেলনও বহু বছর ধরে অনুষ্ঠিত হয়নি– কারণ এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী তার পাকিস্তানি কাউন্টারপার্টের সঙ্গে একই মঞ্চে আসতে রাজি নন।

সংশ্লিষ্টদের ভাষ্য, ভুটান, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার মতো সার্কের অন্য সদস্য দেশগুলো এতদিন ভারতের এই অবস্থানকে মোটের ওপর সমর্থন জানিয়েছে বলেই জোটে ভারতের বক্তব্যই প্রাধান্য পেয়েছে এবং পাকিস্তান ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে।

ইতোমধ্যে সার্কের পরিবর্তে ভারত বঙ্গোপসাগরীয় জোট ‘বিমসটেক’-কে দৃশ্যতই বেশি গুরুত্ব দেওয়া শুরু করেছে – যাতে পাকিস্তান নেই, কিন্তু ভারত ছাড়াও থাইল্যান্ড, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানও যার সদস্য। এর ফলে ক্রমশ আরও বেশি গুরুত্ব হারাচ্ছিল সার্ক।

কিন্তু গত বছরের আগস্টে বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকার পররাষ্ট্রনীতিতে সার্ককে পুনরুজ্জীবিত করে তোলার বিষয়টি গুরুত্ব পেতে শুরু করে। তা ছাড়া সার্কের অন্যতম প্রধান দ্রষ্টা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ফলে এই আঞ্চলিক জোটটির প্রতি বাংলাদেশের অনেক মানুষের একটা আলাদা অধিকারবোধ ও একাত্মতাও আছে।

গত বছর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের অবকাশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন, তখনও সার্ককে কীভাবে আবার সক্রিয় করে তোলা যায়; তা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনাও হয়েছিল।

কিন্তু এর মাস কয়েকের মধ্যেই যখন বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি জোটের অন্যতম প্রভাবশালী সদস্য ভারতের কাছে তোলা হলো, সেই পাকিস্তানের দোহাই দিয়েই কিন্তু ভারত প্রস্তাবটি কার্যত খারিজ করে দিলো।



এ পাতার আরও খবর

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ

আর্কাইভ

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা