শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » বিশ্বের সবচেয়ে ভালো পরিবেশের ১০ দেশ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » বিশ্বের সবচেয়ে ভালো পরিবেশের ১০ দেশ
৪৩১ বার পঠিত
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বের সবচেয়ে ভালো পরিবেশের ১০ দেশ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: একটি দেশের পরিবেশ ভালো না খারাপ, তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের ওপর। এর মধ্যে আছে বায়ুমান, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন, ক্ষতিকর ভারী ধাতু, জীববৈচিত্র্য ও বাসস্থান, বনায়ন, মত্স্যসম্পদ, জলবায়ু ও জ্বালানি, বায়ুদূষণ, পানিসম্পদ, কৃষি ইত্যাদি। বিষয়গুলোর ওপর ভিত্তি করে প্রতিবছর এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স (ইপিআই) বা পরিবেশ সুরক্ষা সূচক যৌথভাবে প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ইয়েল ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। সূচক অনুযায়ী ২০২৪ সালে পরিবেশগত দিক থেকে এগিয়ে ছিল ইউরোপের দেশগুলো। পিছিয়ে ছিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো। তালিকার শীর্ষে থাকা ১০ দেশ কোনগুলো, জেনে নেওয়া যাক।

এস্তোনিয়া.

পরিবেশ সুরক্ষা সূচকে সবার ওপরে ইউরোপের দেশ এস্তোনিয়া। জীবাশ্ম জ্বালানি থেকে পরিচ্ছন্ন জ্বালানি উৎসে রূপান্তরের মাধ্যমে গত দশকে দেশটি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ৪০ শতাংশ কমিয়েছে। এ ছাড়া জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমিয়ে দেশটি সৌর, জল ও বায়ুবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত উত্তোরণ ঘটাচ্ছে। শিল্প খাতে অনেক কম দূষণ ও পরিবেশগত কঠোর নীতিমালার কারণে দেশটির বাতাস সবচেয়ে পরিচ্ছন্ন। পরিবেশ সুরক্ষা সূচকে দেশটির স্কোর ৭৫ দশমিক ৭।

লুক্সেমবার্গ

তালিকায় দ্বিতীয় স্থানে লুক্সেমবার্গ। পরিবেশগত স্থায়িত্বের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি বজায় রেখে লুক্সেমবার্গ দ্বিতীয় স্থান অর্জন করেছে। সূচকে দেশটির স্কোর ৭৫ দশমিক ১। আয়তনে ছোট হলেও দেশটির পরিবেশগত উচ্চাভিলাষী নীতি রয়েছে। কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি দেশটি জীববৈচিত্র্য রক্ষা ও পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর যানবাহনকে উৎসাহিত করছে।

জার্মানি.
পরিবেশ সুরক্ষা সূচকে ৭৪ দশমিক ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জার্মানি। দেশটি কঠোর পরিবেশগত নীতি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষভাবে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহনজনিত দূষণ এবং শিল্প খাতের কার্বন নিঃসরণের ব্যাপারে কঠোর নীতি অনুসরণ করে তারা। ২০৪৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রাও রয়েছে দেশটির। জার্মানির সরকার কার্যকর উপায়ে জীববৈচিত্র্য ও বনাঞ্চল রক্ষায় কাজ করছে এবং টেকসই কৃষিকে উৎসাহিত করছে।

ফিনল্যান্ড.
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিএক্স থেকে নেওয়া
পরিবেশগত স্থায়িত্বের দিক থেকে বিশ্বে নেতৃত্ব দেওয়া দেশগুলোর একটি ফিনল্যান্ড। পরিবেশবান্ধব দেশটি সবচেয়ে পরিচ্ছন্ন বাতাস ও পানির জন্য প্রসিদ্ধ। ফিনল্যান্ডের ৭৫ শতাংশ বনভূমি। দেশটির সরকার বনায়ন ও বন্য প্রাণী সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। ২০৩৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে তাদের। সূচকে ৭৩ দশমিক ৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ফিনল্যান্ড। দেশটিতে নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজ প্রযুক্তি নিয়ে শক্তিশালী নীতি রয়েছে।

যুক্তরাজ্য.
কার্বন নিঃসরণ কমাতে ও বায়ুর গুণমান উন্নত করার ক্ষেত্রে যুক্তরাজ্য উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। পরিবেশ সুরক্ষা সূচকে ৭২ দশমিক ৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে দেশটি। যুক্তরাজ্য ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। অফশোর বায়ুবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ এটি। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে দেশটি সৌরশক্তি ও অন্যান্য নবায়নযোগ্য উৎসের দ্রুত সম্প্রসারণ ঘটাচ্ছে। শিল্প খাতে কার্বন নিঃসরণ কমানো, যানবাহনের দূষণ ও বর্জ্য নিষ্কাশনের ওপর কঠোর নিয়মকানুন প্রয়োগ করছে দেশটি।

সুইডেন
সুইডেন বিশ্বের সবচেয়ে পরিবেশসচেতন দেশগুলোর একটি। প্রতিবছরই পরিবেশ রক্ষা সূচকে শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে থাকে এ দেশ। সুইডেন ২০৪৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে। দেশটির বিদ্যুৎ ও জ্বালানি শক্তির ৬০ শতাংশের বেশি আসে জলবিদ্যুৎ, বায়ু ও জৈবশক্তির মতো নবায়নযোগ্য উৎস থেকে। দেশটির কঠোর পরিবেশগত নীতিমালা রয়েছে। প্রায় ৯৯ শতাংশ বর্জ্য পুনর্ব্যবহার এবং এমনকি জ্বালানি উৎপাদনে অন্য দেশ থেকে বর্জ্য আমদানি করে সুইডেন। দেশটির প্রায় ৭০ শতাংশ ভূখণ্ড বনভূমি আচ্ছাদিত। দেশটি টেকসই বনায়ন অনুশীলন করে।

নরওয়ে.
নরওয়ে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য স্থির করেছে। দেশটির প্রায় ৯৮ শতাংশ বিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে আসে, যা এটিকে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর একটি করে তুলেছে। শক্তিশালী প্রণোদনা ব্যবস্থা ও অবকাঠামোর কারণে নরওয়ে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে বিশ্বের শীর্ষে রয়েছে। দেশটিতে বিক্রি হওয়া ৮০ শতাংশ নতুন গাড়ি বৈদ্যুতিক। নরওয়ে শিল্প খাতে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের পাশাপাশি বাতাসের মান বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। দেশটির অসলো ও বার্গেনের মতো শহরগুলো পরিবেশবান্ধব অবকাঠামো, গণপরিবহন ও টেকসই নগর–পরিকল্পনার ওপর জোর দিচ্ছে।

অস্ট্রিয়া.
পরিবেশ সুরক্ষা সূচকে ৬৮ দশমিক ৯ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে আছে অস্ট্রিয়া। দেশটি পরিবেশ সংরক্ষণ ও নবায়নযোগ্য শক্তির উৎসের দিকে ক্রমেই বেশি এগোচ্ছে। অস্ট্রিয়ার প্রায় ৮০ শতাংশ বিদ্যুৎ আসে জল, বায়ু ও সৌরশক্তি থেকে, যা জীবাশ্ম জ্বালানির ওপর দেশটির নির্ভরতা কমাচ্ছে।

সুইজারল্যান্ড.
সুইজারল্যান্ড জলবিদ্যুৎ ও পারমাণবিক জ্বালানিশক্তির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে দেশটিতে কার্বন নিঃসরণ সবচেয়ে কম। কঠোর পরিবেশগত নিয়মকানুনের কারণে দেশটির বাতাস ও পানি অনেক বিশুদ্ধ। বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারেও দেশটি বিশ্বের শীর্ষস্থানীয়। সুইজারল্যান্ডের ৩০ শতাংশের বনভূমি। দেশটি তার সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় কঠোর আইন প্রয়োগ করে।

ডেনমার্ক.
ডেনমার্কের উৎপাদিত বিদ্যুতের ৫০ শতাংশই আসে বায়ুবিদ্যুৎ থেকে। ২০৫০ সালের মধ্যে সম্পূর্ণভাবে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের পরিকল্পনা করছে দেশটি। ২০৩০ সালের মধ্যে দেশটি কার্বন নিঃসরণ ৭০ শতাংশ কমানো ও ২০৫০ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প