শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প
৪২০ বার পঠিত
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে কয়েক সপ্তাহ ধরে অস্থিরতা চলার পর গতকাল শুক্রবার দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দেশের মুখ্য সামরিক নেতা বাছাইয়ের ক্ষেত্রে রাজনীতিকেই প্রাধান্য দিলেন তিনি।

বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়র। যুদ্ধবিমানের চার তারকাবিশিষ্ট পাইলট সি কিউ ব্রাউন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান। তিনি আফ্রিকা বংশোদ্ভূত দ্বিতীয় কোনো মার্কিন নাগরিক, যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান পদে নিযুক্ত হন।

এখন সি কিউ ব্রাউনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিমানবাহিনীর তিন তারকাবিশিষ্ট অবসরপ্রাপ্ত জেনারেল ড্যান কেইন। ইরাকে ছয় বছর আগে ট্রাম্পের সঙ্গে এক সাক্ষাতে তিনি নিজেকে তাঁর একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে সক্ষম হন।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ‘আজ আমি এ ঘোষণা দিতে পেরে সম্মানিতবোধ করছি যে আমি জয়েন্ট চিফস অব স্টাফের পরবর্তী চেয়ারম্যান হিসেবে বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ড্যান “রাজিন” কেইনকে মনোনীত করছি।’ তিনি আরও লেখেন, ‘জেনারেল কেইন দক্ষ পাইলট, জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ, সফল উদ্যোক্তা ও “যুদ্ধবাজ”। তিনি আন্তসংস্থা ও বিশেষ অভিযানের ওপর উল্লেখ করার মতো অভিজ্ঞতাসম্পন্ন।’

সি কিউ ব্রাউনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিমানবাহিনীর তিন তারকাবিশিষ্ট অবসরপ্রাপ্ত জেনারেল ড্যান কেইন। ইরাকে ছয় বছর আগে ট্রাম্পের সঙ্গে এক সাক্ষাতে তিনি নিজেকে তাঁর একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে সক্ষম হন।
যুক্তরাষ্ট্রে কোনো প্রেসিডেন্ট যে রাজনৈতিক মতাদর্শেরই হোন না কেন, প্রশাসনের পরির্বতনে জয়েন্ট চিফসের চেয়ারম্যান সাধারণত তাঁর পদে বহাল থাকেন। তবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউস ও পেন্টাগনের কর্মকর্তারা বলছেন, তাঁরা নিজেরা তাঁদের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়োগ দিতে চান।জেনারেল ব্রাউনকে বরখাস্ত করার মধ্য দিয়ে ট্রাম্পের এমন মনোভাবের প্রতিফলন ঘটল যে মার্কিন সামরিক নেতৃবৃন্দ ‘জনশক্তিতে বৈচিত্র্যের সন্নিবেশ’ নিয়ে অতিমাত্রায় ব্যস্ত রয়েছেন এবং তাঁরা দেশকে রক্ষায় একটি যোদ্ধা বাহিনী হিসেবে নিজেদের ভূমিকা হারিয়ে ফেলেছেন। সেই সঙ্গে তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ (সবার আগে যুক্তরাষ্ট্রের স্বার্থ) নীতি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের বাইরে আছেন।

জেনারেল ব্রাউনকে বরখাস্ত করার ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণের আগে তাঁর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, তাঁকে চাকরিচ্যুত করা উচিত। কেননা, সামরিক বাহিনীতে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচিতে (ডিইআই) তাঁর বেশি মনোযোগ।

গত নভেম্বরে একটি অনুষ্ঠানে হেগসেথ বলেছিলেন, ‘সবার আগে আপনাকে জয়েন্ট চিফসের চেয়ারম্যানকে বরখাস্ত করতে হবে।’ তিনি আরও বলেছিলেন, ‘ডিইআই প্রচেষ্টায় যে জেনারেলই যুক্ত থাকবেন, তাঁকেই বরখাস্ত করা উচিত।’পেন্টাগনে দায়িত্ব পালন শুরু করার প্রথম দিন পিট হেগসেথ জেনারেল ব্রাউনের পাশেই দাঁড়িয়েছিলেন। ২০২৩ সালের অক্টোবর মাসে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া ব্রাউনের উদ্দেশে তিনি বলেছিলেন, তাঁর সঙ্গে কাজ করতে চান তিনি।

জেনারেল কেইন দক্ষ পাইলট, জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ, সফল উদ্যোক্তা ও “যুদ্ধবাজ”। তিনি আন্তসংস্থা ও বিশেষ অভিযানের ওপর উল্লেখ করার মতো অভিজ্ঞতাসম্পন্ন।
ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট
তবে জেনারেল ব্রাউনকে যে ট্রাম্পের আস্থাভাজনদের ঘরানায় স্বাগত জানানো হচ্ছে না, সেটি শিগগিরই স্পষ্ট হয়ে ওঠে। কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানানো হচ্ছিল না।

জেনারেল ব্রাউনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এখনকার অবস্থান ২০২০ সালের পুরোপুরি বিপরীত। ওই সময় ব্রাউনকে বিমানবাহিনীর প্রধান হিসেবে মনোনীত করা হয়। এ বাহিনীর প্রধান হিসেবে প্রথম কোনো আফ্রিকান আমেরিকান নাগরিককে নিয়োগ দেওয়ার ঐতিহাসিক গুরুত্বও সে সময় তুলে ধরেন তিনি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘এই জেনারেল একজন দেশপ্রেমী ও মহান নেতা।’



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না