শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » দ.আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » দ.আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড
১৭২৯ বার পঠিত
বুধবার, ৫ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ.আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের মধ্যে পঞ্চমবারের মতো ফাইনালে খেলবে ভারত। টুর্নামেন্টের অতীতের আট আসরের মধ্যে ভারত দুইবার চ্যাম্পিয়ন হয়।

২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। ২০০২ সালে শ্রীলংকার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে ২০০০ ও ২০১৭ সালে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ফাইনালে হেরে যায় ভারত।

অন্যদিকে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় আসরে ২০০০ সালে ভারতীয় ক্রিকেট দলকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়। এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে ট্রফির লড়াইয়ে সেই ভারতকেই পেল কিউইরা।

বুধবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় নিউজিল্যান্ড। এদিন টস জিতে প্রথমে ব্যাট করে কিউইরা।

প্রথমে ব্যাট করে রাচিন রচিন্দ্র (১০৮) ও কেন উইলিয়ামসনের (১০১) জোড়া সেঞ্চুরি আর ড্যারেল মিচেল (৪৯) এবং গ্লেন ফিলিপসের (৪৯) ব্যাটিং তাণ্ডবে ৩৬২ রানের রেকর্ড গড়ে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই দলীয় সর্বোচ্চ রানের স্কোর।

রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ২ উইকেটে ১৬১ রান করে ভালো পজিশনেই ছিল দক্ষিণ আফ্রিকা। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় প্রোটিয়ারা।

জয়ের জন্য শেষ দিকে মাত্র ১৮ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৯৯ রান। হাতে ছিল মাত্র এক উইকেট। ব্যাটিংয়ের এক প্রান্তে ছিলেন ডেভিড মিলার আর অন্য প্রান্তে ছিলেন পেস বোলার লুঙ্গি এনগিডি।

ইনিংসের শেষ দিকে মিলার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে একের পর এক বাউন্ডারিতে ৬৭ বলে ১০টি চার আর ৪টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন। তার ব্যাটিং ঝড়ে ব্যবধান কমালেও দলের পরাজয় এড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

মিলারের সেঞ্চুরি (১০০*) আর রিশি ভেন দার ডুসেন ও টিম্বা বাভুমার ৬৯ ও ৫৬ রানের ইনিংসের সুবাদে ৯ উইকেটে ৩১২ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। ৫০ রানের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল নিউজিল্যান্ড।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না