রবিবার, ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » গাজায় ২৪ ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল
গাজায় ২৪ ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা আগ্রাসনে ২৪ জন ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। শনিবার (৮ মার্চ) গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ এ তথ্য জানিয়েছেন। খবর ইয়েনিসাফাকের।
আন্তর্জাতিক নারী দিবসে জারি করা এক বিবৃতিতে সালামা মারুফ বলেছেন, এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে।
তিনি বলেন, ‘মুক্ত বিশ্ব, যারা নারীর অধিকার এবং সাংবাদিকদের প্রতিরক্ষার পক্ষে কথা বলে তাদের সামনেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ‘
তিনি আরও বলেন, নারী হিসেবে তাদের মর্যাদা তাদেরকে ইসরাইলি বাহিনীর হাত থেকে রক্ষা করতে পারেনি। তাদের সাংবাদিকতার অনাক্রম্যতা তাদেরকে খুনি সত্তা থেকে রক্ষা করতে পারেনি।
মারুফ আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘যথেষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ’ বলেও অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ‘অনেক প্রতিক্রিয়া নিন্দার বিবৃতিতে সীমাবদ্ধ ছিল যা ভণ্ডামি ও অপর্যাপ্ত। ’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবর মাস থেকে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা এ গণহত্যায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 