শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » জার্মানিতে জোট সরকারে একমত সিডিইউ, এসপিডি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » জার্মানিতে জোট সরকারে একমত সিডিইউ, এসপিডি
৪৮৩ বার পঠিত
রবিবার, ৯ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মানিতে জোট সরকারে একমত সিডিইউ, এসপিডি

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: জোট সরকার গঠনের লক্ষ্যে জার্মানির নির্বাচনে বিজয়ী রক্ষণশীল সিডিইউ ও বাভারিয়ায় তাদের সহযোগী দল সিএসইউ এবং সামাজিক গণতন্ত্রী দল এসপিডি একটি বড় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন দলগুলোর নেতারা৷ সিডিইউ নেতা ফ্রিডরিশ ম্যার্ৎস শনিবার জানিয়েছেন, জার্মানির পরবর্তী জোট সরকার গঠনের জন্য আলোচনারত দলগুলো একটি চুক্তিতে একমত হয়েছে৷ দলগুলো একমত হয়েছে যে, ম্যার্ৎসের খ্রিস্টীয় গণতন্ত্রী ইউনিয়ন - সিডিইউ এবং বাভারিয়ায় তাদের সহযোগী দল খ্রিস্টীয় সামাজিক ইউনিয়ন - সিএসইউ বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলৎসের মধ্য-বামপন্থি সামাজিক গণতন্ত্রী দল - এসপিডি এর সঙ্গে সরকার গঠনের আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে৷

ম্যার্ৎস জার্মানির পরবর্তী চ্যান্সেলর হবেন বলে ধারণা করা হচ্ছে৷ শিগগিরই শুরু আনুষ্ঠানিক আলোচনা

এসপিডির সহ-নেতা এবং সংসদীয় দলের নেতা লার্স ক্লিংবাইল এবং অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যার্ৎস জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত হয়েছেন৷

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে স্থলসীমান্তে নথিবিহীন অভিবাসী এবং আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার পরিকল্পনাসহ নানা ইস্যুতে একমত হওয়ার কথা জানিয়েছেন তারা৷

ক্লিংবাইল বলেন, এসপিডি নিশ্চিত করতে সক্ষম হয়েছে যে, যোগ্যতার সময়সীমা কমিয়ে জার্মানির নাগরিকত্ব আইনের সাম্প্রতিক যে সংস্কার আনা হয়েছে তা নতুন সরকারের আমলেও বহাল থাকবে৷

কর নীতি নিয়েও আংশিকভাবে আলোচনা হয়েছে৷ মধ্যবিত্ত পরিবারের ওপর বোঝা কমানোর পরিকল্পনা, জ্বালানি বিল কমানো এবং রেস্তোরাঁয় খাবারের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) স্থায়ীভাবে হ্রাস করার পরিকল্পনা ছিল আলোচনার বিষয়৷

ক্লিংবাইল জানিয়েছেন যে, তার দল ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ১৫ ইউরো (এক ইউরো = প্রায় ১৩০ টাকা) এবং স্থিতিশীল অবসরভাতার মতো গুরুত্বপূর্ণ দাবিগুলোর বিষয়ে আশ্বাস পেয়েছে৷

জার্মানিতে দুই বিরোধী দল রাজনীতিতে বাধা সৃষ্টি করতে পারে

ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিতে শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি এবং রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য ইউক্রেনের উপর তীব্র চাপের কথা উল্লেখ করে ম্যার্ৎস বলেন, ‘‘আমরা যে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি - সর্বোপরি আন্তর্জাতিক পরিস্থিত সম্পর্কে সচেতন৷”

ইস্টারের আগে জোট গঠনের লক্ষ্য

ইস্টারের আগেই আলোচনা শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছেন ম্যার্ৎস৷

জার্মানিতে জোট সরকার সাধারণত দুইটি পর্যায়ে গঠিত হয়৷ প্রথমে দলগুলো অনুসন্ধানমূলক আলোচনা করে এবং তারপর আনুষ্ঠানিক জোট আলোচনায় প্রবেশ করে৷

আলোচনারত দুই দল আগামী সপ্তাহের আগেই একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছাতে চায়৷ ইউরোপের বৃহত্তম অর্থনীতির প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করতে এবং সামরিক ব্যয় বৃদ্ধির জন্য পার্লামেন্টের মাধ্যমে জার্মানির ঋণসীমা শিথিল করার আশা করছে দল দুটি৷

২৩শে ফেব্রুয়ারির পার্লামেন্ট নির্বাচনে সিডিইউ/সিএসইউ ২৮ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে৷ এসপিডি ১৬ দশমিক চার শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে৷ অভিবাসনবিরোধী অতি-ডানপন্থি অল্টারনেটিভ ফর ডয়েচলান্ড বা জার্মানির জন্য বিকল্প - এএফডি দ্বিতীয় অবস্থানে রয়েছে৷ এএফডি’র সঙ্গে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা নেই বলে নির্বানের আগেই জানিয়ে দিয়েছিলেন ম্যার্ৎস৷



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প