রবিবার, ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | সাবলিড » ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন। রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে।
এক বার্তায় বলা হয়, গুতেরেসকে বিমানবন্দরে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান ও রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান। এছাড়া ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব ফোনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী আলাপ সারেন।
চার দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার ঢাকা আসেন আন্তোনিও গুতেরেস। তিনি শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন। গুতেরেস শনিবার সকালে গুলশানে জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন করেন। দুপুরে ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে করেন বৈঠক। বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আসেন যৌথ সংবাদ সম্মেলনে। এরপর ইফতার ও নৈশভোজে অংশ নিয়ে ঢাকার কর্মসূচি শেষ করেন জাতিসংঘ মহাসচিব।




বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান 