শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ » কেমন আছেন সাকিব আল হাসান
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ » কেমন আছেন সাকিব আল হাসান
১৩০৬ বার পঠিত
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেমন আছেন সাকিব আল হাসান

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান অবশেষে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পেলেন। তাকে অবৈধ বোলিং অ‍্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল‍্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। ফলে যে কোনো পর্যায়ের ক্রিকেটেই সাকিবের আর বোলিং করতে বাধা থাকলো না।

এর আগে গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে ম‍্যাচে বোলিং অ‍্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যে কোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। পরে বার্মিংহামের অনতিদূরের এই লাফবোরোর ল‍্যাবেই প্রথম পরীক্ষা দেন সাকিব এবং অকৃতকার্য হন। এরপর চেন্নাইয়ে পরীক্ষায়তেও দুঃসংবাদ পান তিনি।

গত ৯ মার্চ লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল‍্যাবে সাকিবের সর্বশেষ পরীক্ষাটি হয়েছে, তিনি গতকাল ফলাফল জেনেছেন। যেখানে সাকিব পরীক্ষায় মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত।

এ নিয়ে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র দেশের একটি দৈনিককে জানিয়েছে, লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল‍্যাবে তার সর্বশেষ পরীক্ষাটি হয়েছে গত ৯ মার্চ, যার ফলাফল সাকিব জেনেছেন গতকাল। তার বোলিং ‌‍অ‍্যাকশন এখন বৈধ। পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত। এক-দুটি ডেলিভারিতে সামান্য সমস্যা থাকলেও তা ধর্তব‍্যের মধ্যে আনেননি লাফবোরোর বিশেষজ্ঞরা।

সূত্রটি জানিয়েছে, এই পরীক্ষার উদ্দেশে গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে যান সাকিব। লন্ডনের কেনিংটন ওভালের কাছের এক হোটেলে দুই সপ্তাহের মতো থেকে সারে দলের সঙ্গে অনুশীলন করেছেন কিয়া ওভালেই। অনুশীলনে সাকিবকে সব ধরনের সহযোগিতা করেছে সারে। প্র্যাকটিস উইকেট থেকে শুরু করে বিশেষজ্ঞ কোচ, জিমনেসিয়াম- সব লজিস্টিক সুবিধাই সাকিব সেখানে পেয়েছেন। অবশ্য সারেরও উদ্দেশ্য আছে তাতে। রাজনৈতিক কারণে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত সাকিবকে দলে পেতে চায় তারা।

এদিকে সারের সহযোগিতায় বোলিং নিয়ে কাজ করার পাশাপাশি সাকিব সেখানে নিয়মিত ব‍্যাটিং অনুশীলনও করেছেন। রোজা রেখেই প্রতিদিন চার ঘণ্টা করে অনুশীলন করেছেন তিনি। প্রায় দুই সপ্তাহের এই অনুশীলনের পর তৃতীয়বার পরীক্ষা দিয়ে অবৈধ বোলিং অ‍্যাকশনের দায় থেকে মুক্তি পেলেন সাকিব। ছাড়পত্র পেলেন যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করার।

অবৈধ বোলিং অ‍্যাকশনের দায় থেকে মুক্তি পেলেও দেশের ক্রিকেটে ফেরার সুযোগ আবার তিনি কবে পাবেন, সেটি অবশ্য এখনো জানা নেই কারওই। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে আছেন।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না