সোমবার, ৩১ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ঈদের মুলবানী নিজেদের মধ্যে সমঝোতা : প্রধান উপদেষ্টা
ঈদের মুলবানী নিজেদের মধ্যে সমঝোতা : প্রধান উপদেষ্টা
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘পারস্পরিক দূরত্ব থেকে আমাদের সরে আসতে হবে। যাতে জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি।
কারণ ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ’
সোমবার (৩১ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নানা শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজকে আমরা ঈদের মহোৎসব পালন করছি। ঈদের বাণীটাই হলো নিজেদের মধ্যে সমঝোতা।
অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সমাজে এ রকম একটা দিন যে আমাদের ধর্ম আমাদের দিয়েছে, এটাই হলো মস্ত বড় একটা আশীর্বাদ।
একটা দিন সেটা যেমন-তেমন দিন না। যেমন তেমনভাবে দেখা করলে হয় না, কোলাকুলি করতে হয়। এটাই ধর্মের বিধান। আমরা কোলাকুলি করে সবাইকে আপন করে নিই। আজকের দিনটা আপন করে নেওয়ার দিন। ’
তিনি বলেন, ‘আমরা সেই বাণী প্রত্যেকেই যেন মনে ধারণ করি। যত রকম দূরত্ব ছিল, সেই দূরত্ব থেকে যেন আমরা দূরে সরে আসতে পারি। এটা সমাজের মঙ্গল। সমাজের মঙ্গল যেন আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি। সে জন্য এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাতে আমরা পরস্পর কাছে আসতে পারি। পারস্পরিক দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি। জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ এই ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেটা যেন আমরা অর্জন করতে পারি। ’
প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘আজকের দিন আমরা প্রতিদিন স্মরণ করি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে চলতে পারে। কারো ভয়ে, ভীত হয়ে তাকে চলতে না হয়। আমরা সবাই সবার মঙ্গল কামনা করি। আমরা জাতির জন্য শান্তি চাই এবং সারা পৃথিবীর জন্য শান্তি চাই। ’




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর 