শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » বাংলাদেশের জনগণের মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » বাংলাদেশের জনগণের মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত
৪২৯ বার পঠিত
সোমবার, ৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের জনগণের মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, আমরা আপনাদের মহত্ত্ব ভুলব না। আপনাদের মানবতাও ভুলব না।

সোমবার (৭ এপ্রিল) এক বার্তায় তিনি একথা বলেন।

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশে বিক্ষোভের প্রতিক্রিয়া জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিন এবং তার প্রতি সংহতি ও সমর্থনে বেশিরভাগ প্রধান শহর, বিশেষ করে রাজধানী ঢাকায় যে প্রতিবাদ আন্দোলন এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, তা যখন আমি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি, তখন বাংলাদেশের জনগণের মহত্ত্ব দেখে আমি অবাক হইনি।

গাজার কিংবদন্তি দৃঢ়তার জন্য এবং নিরস্ত্র শিশু ও নারীদের ওপর বর্ণবাদী ইসরায়েলি দখলদারিত্বের দ্বারা পরিচালিত ফ্যাসিবাদী অনুশীলনের নিন্দায জানিয়েছে জনগণ। স্বাধীনতা ও মর্যাদাকে পবিত্র করে এবং এর অর্থ খুব ভালোভাবে জানে—এমন বাংলাদেশি জনগণের কর্মকাণ্ড এবং সততা দেখে আমি অবাক হইনি।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত আরও বলেন, আজ এই বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের জনগণ ফিলিস্তিন এবং বিশ্বকে বেশ কয়েকটি বার্তা পাঠিয়েছে। এই বার্তা হলো—ফিলিস্তিনকে, বিশেষ করে গাজার জনগণের কাছে, তোমরা একা নও এবং আমরা তোমাদের সাথে এবং তোমাদের পেছনে আছি।

তোমাদের যন্ত্রণা এবং আশা নিয়ে বেঁচে আছি এবং আমরা তোমাদের পরিত্যাগ করব না, যতক্ষণ না তোমরা তোমাদের ভূমি এবং স্বাধীনতা ফিরে পাও, ততক্ষণ আমরা পাশে থাকব। বিশ্বের কাছে তাদের বার্তা হল যে, অন্যায়, ভণ্ডামি বা দ্বিমুখী নীতির কোনো স্থান নেই। ঢাকা অন্যায় মেনে নেবে না এবং যারা তা করে, তাদের ক্ষমা করবে না।
ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, সাধারণভাবে ফিলিস্তিনিরা এবং বিশেষ করে গাজার বাসিন্দারা আজ বাংলাদেশের শহরগুলিতে পরিপূর্ণ এই সম্মানজনক দৃশ্যগুলি দেখতে পাবেন এবং তাদের ওপর গভীর প্রভাব ফেলবে এবং আগামী প্রজন্মের জন্য স্মৃতিতে থাকবে। আমি মহান বাংলাদেশি জনগণকে আশ্বস্ত করতে চাই যে, আপনারা ফিলিস্তিনের ইতিহাসে এর প্রশস্ততম দ্বার দিয়ে প্রবেশ করেছেন এবং তা ত্যাগ করবেন না। ফিলিস্তিনি হিসেবে আমাদের জন্য এটি একটি সম্মানের বিষয়। আমরা আপনাদের মহত্ত্ব ভুলব না এবং আপনাদের মানবতাও ভুলব না। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পেছনে বাংলাদেশিদের মতো মহৎ মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা (ফিলিস্তিনি) তাদের ন্যায্য সংগ্রাম এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই ছেড়ে দেবে না, যতক্ষণ না তারা স্বাধীনতা, মর্যাদা এবং শান্তিপূর্ণভাবে তাদের মাতৃভূমিতে বসবাসের অধিকার অর্জন করে।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনিদের পক্ষ থেকে তাদের বাংলাদেশি ভাইবোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিচ্ছি—আমরা পূর্ব বা পশ্চিমের কোনো উপনিবেশের কাছে কখনও হাল ছাড়ব না বা মাথা নত করব না। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমরা প্রতিরোধ চালিয়ে যাব।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না