শিরোনাম:
●   নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প ●   বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি ●   দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি ●   ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ●   ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ●   ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ●   ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ●   নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান ●   জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান ●   ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
BBC24 News
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » যুক্তরাষ্ট্রের পক্ষের দেশগুলোর প্রতি পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » যুক্তরাষ্ট্রের পক্ষের দেশগুলোর প্রতি পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের
৪০০ বার পঠিত
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের পক্ষের দেশগুলোর প্রতি পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চলমান বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে খুশি করতে কোনো দেশ যদি এমন কোনো চুক্তি করে, যা চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে, তাহলে সেই দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে বেইজিং। সোমবার (২১ এপ্রিল) এমন হুঁশিয়ারি দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি।

সম্প্রতি কিছু সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র কয়েকটি দেশকে চাপ দিচ্ছে যেন তারা চীনের সঙ্গে বাণিজ্যে বাধা দেয়। এর বিনিময়ে ওয়াশিংটনের কাছ থেকে শুল্ক ছাড় পাওয়া যাবে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এরই মধ্যে বাণিজ্য অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছে। গত সপ্তাহে জাপানের একটি প্রতিনিধি দল ওয়াশিংটন সফর করেছে এবং এই সপ্তাহেই দক্ষিণ কোরিয়া আলোচনায় বসবে বলে জানিয়েছে।চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আত্মসমর্পণ কখনো শান্তি আনতে পারে না, আপস করলে সম্মানও পাওয়া যায় না। যদি কেউ চীনের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে, চীন তা মেনে নেবে না এবং উপযুক্ত পাল্টা ব্যবস্থা নেবে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ডেইলিতেও সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নকে এ ধরনের ‘আপসের’ বিষয়ে সতর্ক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নীতির কারণে বাণিজ্য অংশীদার দেশগুলো চড়া শুল্কের মুখে পড়ছে। ট্রাম্প প্রশাসনের ঘোষণা অনুযায়ী, এখন পর্যন্ত ৭০টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসতে চেয়েছে।

জাপানের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম মনেক্স গ্রুপের জেসপার কোল বলেন, জাপানের লাভের প্রায় ২০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আসে, ১৫ শতাংশ আসে চীন থেকে। ফলে জাপান চাইবে না—তাদের এই দুই শক্তিধর অর্থনীতির মধ্যে কোনো একটিকে বেছে নিতে হোক।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু এ সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন। একই সময়ে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। চুক্তি না হলে ভারতকে ২৬ শতাংশ শুল্কের মুখে পড়তে হতে পারে।

ভ্যান্স সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাজ্যের নতুন সরকারপ্রধান কিয়ার স্টারমারের সঙ্গে চুক্তির ভালো সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প সম্প্রতি চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছেন এবং অন্যান্য দেশগুলোর জন্য ১০ শতাংশ বেজলাইন শুল্ক চালু করেছেন, যা আগামী জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। নতুন শুল্ক কার্যকর হলে কিছু চীনা পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়াবে ২৪৫ শতাংশ।

চীন পাল্টা জবাবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে এবং বলেছে, তারা ‘শেষ পর্যন্ত লড়বে।’



এ পাতার আরও খবর

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে? ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল
ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল

আর্কাইভ

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল