রবিবার, ৪ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » তুরস্কের আকাশসীমায় বাধা, আজারবাইজান সফর বাতিলে বাধ্য হলেন নেতানিয়াহু
তুরস্কের আকাশসীমায় বাধা, আজারবাইজান সফর বাতিলে বাধ্য হলেন নেতানিয়াহু
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফর বাতিলের কারণ আঞ্চলিক অবস্থা এবং ‘টাইট রাজনৈতিক ও নিরাপত্তা সময়সূচি’ বলে জানিয়েছে তার কার্যালয়। তবে তা সত্য নয়; বরং তুরস্ক উইং অফ জায়োন স্টেট বিমানটিকে আঙ্কারার আকাশসীমা দিয়ে যেতে দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার সফর বাতিল হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়ালা।
প্রতিবেদন অনুসারে, ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রিস এবং বুলগেরিয়া হয়ে বিকল্প বিমান রুটে বাকু ভ্রমণের সম্ভাবনা পরীক্ষা করে দেখেছে, কিন্তু এতে সময় দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ইসরাইলের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান তিক্ত সম্পর্কের কারণে এটি প্রথমবার নয় যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে ।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ ‘নিরাপত্তার কারণে’ আজারবাইজানে জাতিসংঘের কপ-২৯
জলবায়ু সম্মেলনে তার পরিকল্পিত সফর শেষ মুহূর্তে বাতিল করেন।
তবে, সেই সময়ের প্রতিবেদনে বলা হয়েছিল, বাতিলের আসল কারণ ছিল তুরস্ক উইং অফ জায়োনকে তার আকাশসীমা দিয়ে উড়তে দিতে অস্বীকৃতি জানিয়েছিল।
ইসরাইল থেকে আজারবাইজানে সরাসরি বিমান চলাচল সীমিত। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তুরস্ক, অথবা বিকল্পভাবে, সিরিয়া, ইরাক এবং ইরানের ওপর দিয়ে উড়তে হয়।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 