শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৬ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » জার্মানির নতুন চ্যান্সেলর মার্স
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » জার্মানির নতুন চ্যান্সেলর মার্স
৫৯৩ বার পঠিত
মঙ্গলবার, ৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মানির নতুন চ্যান্সেলর মার্স

---বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধি: নির্ভার নির্বাচন। সকালে সবকিছুই মনে হয়েছিল শুধুই আনুষ্ঠানিকতা।

কিন্তু ভোট গণনা শুধু জার্মানির সংসদ সদস্যদেরই অবাক করেনি, বিস্মিত করেছিল জার্মানির প্রায় ৬০ মিলিয়ন ভোটারকে।
ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ/সিএসইউ) ও সোশাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) দ্বিদলীয় জোটের চ্যান্সেলর প্রার্থী ফ্রেডরিখ মার্স ৬ মে (মঙ্গলবার) প্রথম দফার ভোটে হেরে গিয়েছিলেন।

তবে বিকেলে সংসদের দ্বিতীয় অধিবেশনে জার্মানির চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হয়েছেন ফ্রেডরিখ মার্স। এমনকি পুরো মন্ত্রিসভা গঠন ও শপথও সম্পন্ন হয়েছে।

জার্মানির সংসদীয় রাজনীতিতে নজিরবিহীন ইতিহাস সৃষ্টিকারী চ্যান্সেলর ফ্রেডরিখ মার্সের এমন ৮ ঘণ্টার পরাজয় অন্যদলের নয়, নিজ দল ও শতপৃষ্ঠার চুক্তিবদ্ধ জোটের সদস্যদের না ভোটেই হয়েছিল।

মঙ্গলবার জার্মানির সংসদে সকালের অধিবেশনে (বুন্ডেসটাগ) সদস্যদের ভোটে নিয়মমাফিক নির্বাচনে চ্যান্সেলর প্রার্থী ছিলেন ফ্রেডরিখ মার্স।

চ্যান্সেলর হওয়ার জন্য ৩১৬ ভোটের প্রয়োজন থাকলেও তিনি পেয়েছিলেন ৩১০ ভোট। যদিও তার নিজ দল সিডিইউ ও শরীক দল এসপিডি জোটের সংসদে সদস্য রয়েছে ৩২৮ জন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির গণতান্ত্রিক সংসদে নিজ দল ও জোটের প্রার্থীর চ্যান্সেলর পদে পরাজয়ের এটাই ছিল প্রথম ঘটনা। তবে বিকেলের ভোটে ফ্রেডরিখ মার্স ৩২৫ ভোট পেয়েছেন। ৬২৫ আসনের জার্মান সংসদে ২৮৯ জন ফ্রেডরিখ মার্সের বিরুদ্ধে ভোট দিয়েছেন। একজন সদস্য ভোট দেননি।
এদিকে ফ্রেডরিখ মার্স মঙ্গলবার বিকেলেই জার্মান রাষ্ট্রপতি স্টাইনমায়ারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চ্যান্সেলরের দায়িত্ব বুঝে নেন ও শপথ পাঠ করেন। ফ্রেডরিখ মার্স চ্যান্সেলর নির্বাচিত হওয়ায় ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে অভিনন্দন জানিয়েছেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না