শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ৭ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতের ৩ রাফাল, মিগ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতের ৩ রাফাল, মিগ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের
৬০১ বার পঠিত
বুধবার, ৭ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের ৩ রাফাল, মিগ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তিনটি রাফাল, একটি মিগ-২৯ এবং একটি সু-৩০, একটি অত্যাধুনিক ড্রোন যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। এছাড়া ভারতের একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করার দাবিও করেছে পাকিস্তান।

মঙ্গলবার দিবাগত রাতে ভারতীয় বাহিনীর হামলার পর পাকিস্তান পাল্টা আক্রমণ করে এগুলো ধ্বংস করা হয় বলে পাকিস্তানি পক্ষ দাবি করেছে।

পাকিস্তানি সামরিক সূত্র জানিয়েছে, পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালানোর সময় তিনটি ফ্রান্সের তৈরি রাফাল জেট, দুটি রুশ মিগ-২৯ এবং একটি রুশ সু যুদ্ধবিমান প্রতিরোধ ও ধ্বংস করেছে। এছাড়া ইসরাইল-নির্মিত একটি হেরন সারভেল্যান্স ড্রোনও ভূপাতিত করা হয়।

সূত্র আরও জানায়, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি থাকা ভারতের ১২তম পদাতিক ব্রিগেড ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল এটি।

আইএসপিআর ডিজি মেজর জেনারেল আহমদ শরিফ চৌধুরি রয়টার্সকে বলেন, ‘আমাদের বাহিনী শত্রুর নগ্ন আগ্রাসনের সমুচিত জবাব দিয়েছে। এলওসি বরাবর শত্রুর কয়েকটি চৌকিও ধ্বংস করা হয়েছে।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে পালটা হামলায় ভারতের বিমান ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাকিস্তান আত্মরক্ষামূলক কাজ করেছে। আমাদের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের সমুচিত জবাব দিয়েছে। তারা তাদের ঋণ শোধ করেছে।

এদিকে ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ভারত পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডের পাঁচটি স্থানে ‘কাপুরুষোচিত’ আক্রমণ চালিয়েছে। ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং জোরালোভাবে জবাব দেওয়া হচ্ছে। শত্রুদের মোকাবিলা করার বিষয়ে পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে।’

এদিকে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠকের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প