বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভারতের ১২টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
ভারতের ১২টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভারত ফের সামরিক আগ্রাসন চালিয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় বাহিনী একাধিক জায়গায় হারোপ ড্রোন পাঠিয়েছে। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থানে আছে এবং এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ১২টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে।
এ ছাড়া তিনি জানিয়েছেন, ভারতীয় ড্রোনের কারণে চারজন সেনা আহত হয়েছে। লাহোর, এটক, গুজরানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, বাওয়ালপুড়, মিয়ানো, চর এবং করাচির কাছে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে এসব ড্রোনের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বুধবার কিছু শহরে দুই থেকে তিনবার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনও ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে।
পাকিস্তানের বেসরকারি চ্যানেল জিও টিভিতে ‘আজ শাহজাইব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাজা আসিফ বলেন, ভারত কিছু শহরকে দুই থেকে তিনবার টার্গেট করার চেষ্টা করেছে, অন্তত রাডারের ওপর দিয়ে, যাতে প্রয়োজন হলে এই শহরগুলোয় হামলা চালানো যায়।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 