শিরোনাম:
●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতীয় কর্নেল সোফিয়া কোরেশি ছিল অপারেশন “সিঁদুর” কমান্ডার
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতীয় কর্নেল সোফিয়া কোরেশি ছিল অপারেশন “সিঁদুর” কমান্ডার
৫৫৫ বার পঠিত
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতীয় কর্নেল সোফিয়া কোরেশি ছিল অপারেশন “সিঁদুর” কমান্ডার

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় বুধবার (৭ মে) গভীররাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। অপারেশন সিনদুর বা সিঁদুর অভিযানের প্রেস ব্রিফিংয়ের পর থেকেই আলোচনায় এসেছেন দুই নারী সেনা কর্মকর্তা- কর্নেল সোফিয়া কোরেশি এবং উইং কমান্ডার ব্যমিকা সিং।

গতকাল গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করা ব্যক্তি ছিলেন কর্নেল কোরেশি।

ভারতীয় সেনাবাহিনীর সিগন্যালস কর্পসের অত্যন্ত সুযোগ্য একজন কর্মকর্তা কর্নেল কোরেশি। তিনি ১৯৭৪ সালে গুজরাটে এক সেনা পরিবারে জন্মগ্রহণ করেন। তার নানা সেনাবাহিনীতে দায়িত্বপালন করেছেন।

বায়োকেমিস্ট্রিতে স্নাতোকোত্তর সম্পন্ন করে সেনাবাহিনীতে যোগদান করেন কোরেশি। পরবর্তীতে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে যোগদান করে সেখান থেকে সিগন্যালস কর্পসের অন্তর্ভুক্ত হন। দীর্ঘ ক্যারিয়ারে সেনাসদস্য হিসেবে দক্ষতা ও কৃতিত্বের প্রমাণ রেখেছেন তিনি।

পুনেতে আয়োজিত ১৮টি দক্ষিণ-পূর্ব এশীয় দেশের সেনাবাহিনীর সঙ্গে আয়োজিত মহড়ায় ভারতীয় বাহিনীর নেতৃত্ব দেন তিনি। ওই পুরো আয়োজনে একমাত্র নারী কমান্ডার হিসেবে সবার নজর কাড়েন তিনি। সবচেয়ে বড় কথা, তিনি হচ্ছে প্রথম নারী কর্মকর্তা, যিনি ভারতীয় সেনাবাহিনীর কোনও একটা কন্টিজেন্টের নেতৃত্ব দেন।

---আন্তর্জাতিক ক্ষেত্রেও সেনা কর্মকর্তা হিসেবে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন কর্নেল কোরেশি। ২০০৬ সালে কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১০ সাল থেকে নিয়মিতভাবে শান্তিরক্ষী মিশনে তার ভূমিকা রয়েছে।

এছাড়া, জাতীয় পর্যায়ে সন্ত্রাসবিরোধী অভিযান এবং ত্রাণ বিতরণে নেতৃত্ব প্রদান করে দেশের অভ্যন্তরেও নিজের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি।

সিঁদুর অভিযানের ব্রিফিংয়ের সময় তিনি বলেন, সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটনের উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

কর্নেল কোরেশির স্বামী হচ্ছেন মেকানাইজড ইনফ্যান্ট্রির কর্মকর্তা মেজর তাজউদ্দিন কোরেশি। এই দম্পতির এক সামির নামে এক সন্তান রয়েছে।

আকাশকন্যা ব্যমিকা

সিঁদুর অভিযানের সহ নেতৃত্বে ছিলেন উইং কমান্ডার ব্যমিকা সিং। তিনি ভারতীয় বিমান বাহিনীর একজন অত্যন্ত দক্ষ হেলিকপ্টার চালক। প্রকৌশল ড্রিগ্রীধারী ব্যমিকা শিক্ষাজীবনে ন্যাশনাল ক্যাডেট কর্পসের সদস্য ছিলেন। পরবর্তীতে এই দুইয়ে মিলেই তার বিমানবাহিনীতে যোগদানের রসদ যোগায়।

ব্যমিকার অভিজ্ঞতায় রয়েছে চেতক ও চিতা হেলিকপ্টার আড়াই হাজার ঘণ্টার বেশি সময় ধরে উড়ানো। তিনি এই কাজ আবার সম্পন্ন করেছেন জম্মু-কাশ্মীর ও উত্তরপূর্ব ভারতের দুর্গম এলাকায়। ২০২১ সালে তিনি একটি ত্রি-সেনা মহিলা অভিযানে অংশ নেন, যেখানে তারা ২১ হাজার ৬৫০ ফুট উচ্চতার মনিরাং পর্বত আরোহণ করেন।

ব্যমিকা শব্দের বাংলা অর্থ হচ্ছে আকাশকন্যা। তিনি আক্ষরিক অর্থেই নিজের পেশা ও দক্ষতা দিয়ে নামের সার্থকতা রক্ষা করেছেন।

---এই দুই কর্মকর্তা যখন সিঁদুর অভিযানের বিবরণ তুলে ধরেন, তখন তাদের দৃঢ় অবস্থান ও স্পষ্ট ভাষা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় নারীদের অগ্রণী ভূমিকাকে নতুন মাত্রা দেয়। তারা প্রমাণ করেছেন—দেশরক্ষার দায়িত্ব গ্রহণ ও সুযোগ্য নেতৃত্বের জন্য লিঙ্গ কোনও বাধা নয়।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন

আর্কাইভ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন