রবিবার, ১১ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারত-পাকিস্তান যুদ্ধে যতটা ক্ষয়ক্ষতি!
ভারত-পাকিস্তান যুদ্ধে যতটা ক্ষয়ক্ষতি!
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধে উভয় দেশের ক্ষতির পরিমাণ ক্রমে বেড়েই চলেছে। এরই মধ্যে ভারতের শেয়ারবাজারে ধস নেমেছে। সপ্তাহের শুরুতে বড় ধস নামলো ভারতের শেয়ারবাজারে। পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনার জেরে গত দুই দিনে বাজার থেকে উধাও হয়েছে প্রায় ৮৩ বিলিয়ন ডলার।
শুক্রবারের লেনদেনে নিফটি ৫০ সূচক ১.১ শতাংশ পতন হয়েছে। তবে তা এখনো মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ২৪,০০০ পয়েন্টের ওপরে অবস্থান করছে।
অপরদিকে, বিএসই সেনসেক্স-ও একই হারে কমে গেছে এবং ৮০,০০০ পয়েন্টের নিচে বন্ধ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাজারের সর্বনিম্ন পর্যায়ে ১০৮ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার সূচক দুটি ০.৫ শতাংশ কমে গিয়েছিল। সপ্তাহজুড়ে মোট পতন দাঁড়িয়েছে প্রায় ১.৩ শতাংশ। এর ফলে গত তিন সপ্তাহের ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা থেমে গেছে, যা ছিল চলতি বছরের দীর্ঘতম।
এছাড়া অন্যান্য সম্পদ শ্রেণীও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় রুপির পতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংককে হস্তক্ষেপ করতে হয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 