শিরোনাম:
●   ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ●   নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান ●   জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান ●   ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে? ●   ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল ●   ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল ●   ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প ●   যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল ●   দেশব্যাপী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ●   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক
ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

BBC24 News
রবিবার, ১১ মে ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » যে মামলা আইভি কারাগারে, বাদী নিজেই স্বীকার করলেন মামলাটি মিথ্যে’
প্রথম পাতা » রাজনীতি » যে মামলা আইভি কারাগারে, বাদী নিজেই স্বীকার করলেন মামলাটি মিথ্যে’
৪০৯ বার পঠিত
রবিবার, ১১ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যে মামলা আইভি কারাগারে, বাদী নিজেই স্বীকার করলেন মামলাটি মিথ্যে’

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: দেশে ৪ সেপ্টেম্বর ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আসামি করা হয়েছিলো। ওই মামলায় আরো আসামী করা হয় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি কায়সার হাসানাত, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, কাউন্সিলর মতিউর রহমান মতি, নূর উদ্দিন মিয়া, শাহজালাল বাদল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, আইভীর ভাই শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল, কাউন্সিলর এনায়েত হোসেন, বিএনপির বহিস্কৃত নেতা আতাউর রহমান মুকুল সহ ১৩২ জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত আরও ৩০০/৪০০ জনকে ।

এই মামলায় গোলাম দস্তগীর গাজীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।

আশ্চর্য হলেও সত্যি দায়ের করা ওই মামলাটি বানোয়াট ও মিথ্যে । আর ওই ঘটনাকে পুঁজি করে মামলার বাদী নাজমুল হক ও ভিকাটিম সিদ্ধিরগঞ্জের গার্মেন্টস কর্মী মিনারুল ইসলামের স্ত্রী হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।

এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গণমাধ্যমের অনুসন্ধানে।

দেশ টিভির অনুসন্ধানে বেড়িয়ে আসে ওই মামলার বাদী নিহত গার্মেন্টস কর্মী মিনারুল ইসলামের ভাই মামলার বাদী নাজমুল হক এই মামলা করতে চান নাই কিন্ত মামলাটি করতে বাধ্য হয়েছে।

এই মামলার বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব শামসুল কবীর বলেছেন, সার্ভার চেক করে পাওয়া গেছে গার্মেন্টস কর্মী মিনারুল ইসলাম নারায়ণগঞ্জে মারা গেছেন সড়ক দূর্ঘটনায়।

অথচ ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সিদ্ধিরগঞ্জে দায়ের করা এই মামলায় গুলিবিদ্ধ হয়ে মিনারুল ইসলাম মারা গেছে বলে উল্লেখ করা হয়। মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

তৎকালীন সময়ে ওসি জানিয়েছিলেন, মামলার বাদী নাজমুল হক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিতে নিহত পোশাক শ্রমিক মিনারুল ইসলামের ভাই। মামলায় ১৩২ জনের নাম উল্লেখ করে আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সেলিনা হায়াৎ আইভী ২০০৩ সালে বিএনপি জোট সরকারের আমলে প্রথম নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে শামীম ওসমানকে লক্ষাধিক ভোটে হারিয়ে দেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হন তিনি।

গণঅভ্যূত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৯ আগস্ট দেশের বাকি সিটি করপোরেশনগুলোর মতো টানা তিনবার নির্বাচিত সিটি মেয়র আইভীকেও অপসারণ করে অন্তর্বর্তী সরকার।

আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটলেও ‘পরিচ্ছন্ন রাজনীতিবিদ’ হিসেবে পরিচিত সেলিনা হায়াৎ আইভীকে এই ধরনের কোনো পরিস্থিতির মুখে পড়তে হয়নি।

হত্যা মামলাটির বিষয়ে জানতে চাইলে আইভী বলেছেন, ‘আজীবন মানুষের জন্য রাজনীতি করেছি। কখনও দলবাজি করি নাই। আমার বাবাও কোনদিন খারাপ রাজনীতি করেন নাই। তাকে আদর্শ মেনেই আমি সবসময় গণমানুষের স্বার্থে কাজ করেছি। কিন্তু এখন আমি ও আমার ছোটভাই বিভিন্ন স্বার্থান্বেষী মহলের হিংসাত্মক মনোভাবের কারণে খারাপ রাজনীতির শিকার হচ্ছি।’

মামলার নথিসূত্রে জানা যায়, গত ২০ জুলাই সন্ধ্যায় ছাত্র আন্দোলন চলাকালীন আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। তলপেটে গুলিবিদ্ধ অবস্থায় মিনারুলকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন রাজশাহীতে তার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয় বলেও মামলায় উল্রেখ করলেও এবার ৫ মাস পর বেড়িয়ে এলো পোশাক শ্রমিক মিনারুল ইসলাম প্রকৃতপক্ষে গুলিতে মারা যায় নাই তার মৃত্যু হয়েছে সড়ক দূর্ঘটনায়।



এ পাতার আরও খবর

উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে? উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
জামায়াতের পর সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল এনসিপি জামায়াতের পর সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল এনসিপি
বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ
দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের নিরাপত্তাকে বিপন্ন করছে: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের নিরাপত্তাকে বিপন্ন করছে: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

আর্কাইভ

ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল
ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল
যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক
ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন
বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার আগের মতো নেই: ট্রাম্প