শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারত-পাকিস্তানের সেনা বৈঠকে সীমান্তে গুলি না চালানোর সিদ্ধান্ত হলো
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারত-পাকিস্তানের সেনা বৈঠকে সীমান্তে গুলি না চালানোর সিদ্ধান্ত হলো
২৯৩ বার পঠিত
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত-পাকিস্তানের সেনা বৈঠকে সীমান্তে গুলি না চালানোর সিদ্ধান্ত হলো

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির পর ভারত-পাকিস্তানের মধ্যে সোমবার (১২ মে) প্রথম সেনা বৈঠক হয়েছে। বৈঠকে দুই দেশ আর একটিও গুলি না চালানোর ব্যাপারে একমত হয়েছে। এ ছাড়া সিদ্ধান্ত হয়েছে, একে অপরের বিরুদ্ধে কেউ আক্রমণাত্মক বা শত্রুতামূলক পদক্ষেপ নেবে না।

সোমবার সন্ধ্যা ৫টায় ভারত-পাকিস্তানের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশন (ডিজিএমও)-দের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকটি দুপুর ১২টায় হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে বৈঠক না হওয়ায় সংশয় তৈরি হয়েছিল তবে শেষমেশ সন্ধ্যায় বৈঠকটি হয়।

দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানোর বিষয় নিয়েও ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লার মধ্যে কথা হয়েছে।

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা?
এ ছাড়া দুই দেশের ডিজিএমও-দের মধ্যে একে অপরের বিরুদ্ধে একটিও গুলি না চালানোর প্রতিশ্রুতি অব্যাহত রাখার বিষয় নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে কোনও পক্ষই যেন আক্রমণাত্মক পথে না হাঁটে- সেই বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানো নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়েও উভয়পক্ষ একমত হয়েছে।পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন জানিয়েছে, প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয় এ বৈঠক। তবে বৈঠক শেষে এ সম্পর্কে কোনও দেশই বিবৃতি দেয়নি।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের সীমান্তরেখার ১ কিলোমিটারের মধ্যে কোনও হেলিকপ্টার ও ১০ কিলোমিটারের মধ্যে কোনও যুদ্ধবিমান প্রবেশ করবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান যে দাবি করছেযুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান যে দাবি করছে।
---এ ছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, আপাতত জম্মু-কাশ্মীর এবং ভারত-পাকিস্তানের অন্যান্য সীমান্ত এলাকার নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স। এ ছাড়া সীমান্তে সেনাবাহিনীও থাকবে, তবে সংঘাত পরিস্থিতির সৃষ্টি না হলে তারা সামনে আসবে না।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না