মঙ্গলবার, ১৩ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড | সার্ক » সৌদি পৌঁছেই যুবরাজ সালমানের সঙ্গে মিটিং করলেন ট্রাম্প
সৌদি পৌঁছেই যুবরাজ সালমানের সঙ্গে মিটিং করলেন ট্রাম্প
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৩ মে) সৌদি আরবে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে তিন দিনের সফর হিসেবে প্রথম সৌদিতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, রিয়াদে টারম্যাক বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বিশিষ্ট ব্যক্তি ও নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাম্প ও যুবরাজ সালমানকে বেগুনি কার্পেটে হেঁটে যেতে দেখা গেছে।
এ ছাড়া দুই নেতাকে একে অপরের সঙ্গে কথা বলতেও দেখা গেছে বলে জানিয়েছে আল জাজিরা। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে- সেই সম্পর্কে জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর এটি ট্রাম্পের প্রথম সৌদি সফর। সৌদির পর কাতার ও সংযুক্ত আরব আমিরাতে যাবেন ট্রাম্প।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 