শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৯ মে ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে দিতে হবে ৫ শতাংশ কর
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে দিতে হবে ৫ শতাংশ কর
৩৫৮ বার পঠিত
সোমবার, ১৯ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে দিতে হবে ৫ শতাংশ কর

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে টাকা পাঠাতে ৫ শতাংশ কর পরিশোধের নতুন আইন পাসের পথে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নামে প্রস্তাবটি করেন। রোববার মার্কিন কংগ্রেসের বাজেট কমিটিতে মাত্র ১ ভোটের ব্যবধানে তা পাস হয়েছে।

এ বিলে কর হ্রাস, সরকারি ব্যয় হ্রাস এবং সীমান্ত নিরাপত্তা উন্নত করার পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিলের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশে অর্থ স্থানান্তরের (রেমিট্যান্স) উপর ৫ শতাংশ নতুন কর আরোপ করা।

ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট-এ বলা হয়েছে, সমস্ত রেমিট্যান্সের উপর ৫ শতাংশ কর ধার্য করা হবে। কর সংগ্রহ করবে মার্কিন ব্যাঙ্ক বা পরিষেবা প্রদানকারীরা। তারাই এ কর সংগ্রহ করে সরকারকে দেবে। যদি স্থানান্তরের সময় কর পরিশোধ না করা হয়, তাহলেও পরিষেবা প্রদানকারী দায়ী থাকবে।

মার্কিন নাগরিক এবং দেশেই যাদের জন্ম তারা এ করের আওতাভূক্ত থাকছেন না। তাদের নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে এবং মার্কিন কোষাগারের সঙ্গে একটি বিশেষ চুক্তি করতে হবে। প্রেরিত অর্থের পরিমাণের উপর ভিত্তি করে এ বিলে কোনও কর ছাড় দেওয়া হয়নি। এর অর্থ হল প্রেরক যদি মার্কিন নাগরিক না হন তবে ছোট স্থানান্তরের উপরও কর আরোপ করা হবে।

এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে ভারত। কারণ ভারত আমেরিকা থেকে সবচেয়ে বেশি পরিমাণ রেমিট্যান্স পায়। ২০২৩-২৪ সালে ভারত ১১৮.৭ বিলিয়ন মার্কিন ডলার পেয়েছিল। এর ২৭.৭ শতাংশ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এই রেমিট্যান্সের বেশিরভাগই আসে H1B এবং L1 ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয়দের কাছ থেকে। প্রকৃতপক্ষে, গত বছরে জারি করা H-1B ভিসার ৭০ শতাংশেরও বেশি ভারতীয় কর্মীদের থেকেই গিয়েছে।

বিলটি এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পূর্ণাঙ্গ ভোটের অপেক্ষায়। পাস হলে যুক্তরাষ্ট্রে থাকা প্রায় ৪৫ লাখ ভারতীয় এর অর্থনৈতিক ও সামাজিক জীবনে বড় প্রভাব পড়তে পারে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না