শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৯ জুন ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » মামদানিকে কেন যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চায় রিপাবলিকানরা?
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » মামদানিকে কেন যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চায় রিপাবলিকানরা?
৩৪২ বার পঠিত
রবিবার, ২৯ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মামদানিকে কেন যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চায় রিপাবলিকানরা?

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন যুক্তরাষ্ট্র থেকে: নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক দলের মেয়র প্রার্থী জোহরান মামদানির মার্কিন নাগরিকত্ব বাতিলের জন্য ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানিয়েছেন রিপাবলিকান দলের কয়েকজন নেতা। মামদানিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারেরও কথা বলেছেন তারা।

রিপাবলিকান নেতাদের এই বক্তব্যের মাধ্যমে জোহরান ইসলামবিদ্বেষের মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে তার মতো নিউইয়র্ক নগরের ডেমোক্রেটিক দলের মেয়র প্রার্থীর প্রতি কিছু রিপাবলিকান নেতার এমন বক্তব্য উদ্বেগ সৃষ্টি করেছে।

৩৩ বছর বয়সি এই ডেমোক্রেটিক সোশালিস্ট (গণতান্ত্রিক সমাজতন্ত্রী) প্রার্থী দলীয় প্রাথমিক বাছাইয়ে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করেছেন। কুমো আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নিয়েছেন।

নিউইয়র্ক ইয়াং রিপাবলিকান ক্লাব (এনওয়াইওয়াইআরসি) ডেমোক্রেটিক দলের এই ফলাফলের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘কার্যকর পদক্ষেপ’ নিতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানায়।

সংগঠনটির পক্ষ থেকে এক্সে লেখা হয়েছে, ‘চরমপন্থি জোহরান মামদানিকে আমাদের প্রিয় নিউইয়র্ক শহর ধ্বংস করতে দেওয়া যাবে না।’

এই সংগঠন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানায়, যেন তিনি ম্যাকার্থি যুগের কমিউনিস্ট নিয়ন্ত্রণ আইন ব্যবহার করে জোহরানের নাগরিকত্ব বাতিল ও দ্রুত তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করেন। তারা ট্রাম্পের উপপ্রধান স্টাফ স্টিফেন মিলার ও সীমান্তনীতি–বিষয়ক প্রধান টম হোমানের প্রতিও পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।

এক্সে তারা লিখেছে, ‘পদক্ষেপ নেওয়ার এখনই সময়। নিউইয়র্ক আপনাদের দিকেই তাকিয়ে আছে।’

জোহরান মামদানির জয়ের পর স্টিফেন মিলার দাবি করেন, ‘অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে একটি সমাজে কী ঘটে’—নিউইয়র্ক নগরের ঘটনা তার সবচেয়ে বড় সতর্কসংকেত।’মিলার আরও বলেন, ‘পুরো ডেমোক্রেটিক দল এখন এমন একজন সমাজতন্ত্রীকে সমর্থন করেছে, যিনি সব অভিবাসন আইনের প্রয়োগ বন্ধ ও পুরো কারা ব্যবস্থা বিলুপ্ত করতে চান।’

টেনেসির রিপাবলিকান দলীয় কংগ্রেস সদস্য অ্যান্ডি ওগলস নিউইয়র্কের মেয়র প্রার্থী জোহরানকে ‘ছোট মুহাম্মদ’ বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, তিনি একজন ইহুদিবিদ্বেষী, সমাজতন্ত্রী, কমিউনিস্ট। তিনি নিউইয়র্ক শহর ধ্বংস করে দেবেন।

ওগলস আরও বলেন, ‘তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া দরকার। এ জন্য আমি তার নাগরিকত্ব বাতিলের আইনি প্রক্রিয়া শুরুর দাবি জানাচ্ছি।’

জোহরান যদি নিউইয়র্ক নগরের নির্বাচিত হন, তাহলে তিনি হবেন এই নগরের প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র। তিনি এমন একটি নির্বাচনে জয় পেয়েছেন, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর ডেমোক্র্যাটদের প্রথম বড় দলীয় বাছাই হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্প প্রশাসন ভিত্তিহীনভাবে দাবি করছে, জোহরানের বিজয় অবাধ অভিবাসনের ফল। যদিও তাদের এ দাবির পক্ষে কোনো ভিত্তি নেই। একই সময়ে তারা ব্যাপক অভিবাসী বহিষ্কার কর্মসূচি চালুর প্রস্তুতি নিচ্ছে।

এনওয়াইওয়াইআরসি হচ্ছে একটি রাজনৈতিক ও সামাজিক সংগঠন। নিউইয়র্কের ১৮ থেকে ৪০ বছর বয়সি রিপাবলিকান সমর্থকদের নিয়ে এ সংগঠন গঠিত।

রিপাবলিকান ফর রিনিউয়াল নামের আরেকটি গ্রুপ এনওয়াইওয়াইআরসির সঙ্গে সুর মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘কমিউনিস্ট চরমপন্থি জোহরানকে যত দ্রুত সম্ভব ফেরত পাঠানো উচিত।’



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না