শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২০ মে ২০২৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু
৪২৪ বার পঠিত
মঙ্গলবার, ২০ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: স্যাটেলাইট-ভিত্তিক বিশ্বখ্যাত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে।

সোমবার (১৯ মে) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফোনের মাধ্যমে বিষয়টি জানানো হয় এবং মঙ্গলবার (২০ মে) সকালে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক বার্তায় তারা বিষয়টি নিশ্চিত করে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব স্টারলিংকের বাংলাদেশে কার্যক্রম শুরু করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার বিকেলে স্টারলিংকের প্রতিনিধিরা ফোন কলে বিষয়টি তাকে অবহিত করেন এবং পরদিন সকালে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে স্টারলিংক দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে সেবা চালু করছে— ‘স্টারলিংক রেসিডেন্স’ এবং ‘রেসিডেন্স লাইট’। মাসিক খরচ যথাক্রমে ৬ হাজার এবং ৪ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সেবাটি ব্যবহার করতে হলে এককালীন ৪২ হাজার টাকা মূল্যের সেটআপ যন্ত্রপাতি কিনতে হবে। এই সেবায় নির্ধারিত কোনো ডেটা বা গতি সীমা নেই, ব্যবহারকারী সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আজ থেকেই বাংলাদেশের গ্রাহকরা স্টারলিংকের সেবা অর্ডার করতে পারবেন। এতে করে প্রধান উপদেষ্টার ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুর প্রত্যাশা সফলভাবে বাস্তবায়িত হলো।’

তিনি আরও বলেন, যদিও খরচ তুলনামূলক বেশি, তবুও এটি বাংলাদেশের প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমানের এবং নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সেবার একটি টেকসই সমাধান হিসেবে কাজ করবে। বিশেষ করে যেসব অঞ্চলে এখনো ফাইবার সংযোগ বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছেনি, সেসব জায়গায় এনজিও, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা এই সেবা থেকে উপকৃত হবেন।

প্রধান উপদেষ্টা এই সফল উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বলে মন্তব্য করেন ফয়েজ আহমদ তৈয়্যব।

উল্লেখ্য, বাংলাদেশে যাত্রা শুরুর মাধ্যমে স্টারলিংক দক্ষিণ এশিয়ার একটি নতুন বাজারে প্রবেশ করল। এতে দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকাতেও উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছানোর সম্ভাবনার নতুন দ্বার খুলে গেল।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প